News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Arvind kejriwal: উত্তরপ্রদেশে বিজেপিকে সরাতে ত্রিশঙ্কু বিধানসভায় জোটের জন্য আপ-র দরজা খোলা: কেজরিওয়াল
Image

Arvind kejriwal: উত্তরপ্রদেশে বিজেপিকে সরাতে ত্রিশঙ্কু বিধানসভায় জোটের জন্য আপ-র দরজা খোলা: কেজরিওয়াল

লখনউ, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ফলাফলে ত্রিশঙ্কু বিধানসভা তৈরি হয়, সেক্ষেত্রে বিজেপিকে সরাতে জোটের জন্য আপ-র দরজা খোলা থাকবে বলে সাফ জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) সর্বভারতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সোমবার লখনউতে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, উত্তরপ্রদেশে যদি ত্রিশঙ্কু বিধানসভা হয়, তবে আমরা সরকারে যাব এবং বিজেপিকে দূরে রাখতে সমস্ত গ্যারান্টি পূরণ করব। তাই আসন নিয়ে চিন্তা করবেন না, খুব উত্সাহের সঙ্গে আপকে ভোট দিন।”

হিন্দি কবি তথা প্রাক্তন আপ নেতা কুমার বিশ্বাসের করা বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে আপ-র যোগসূত্রের অভিযোগের প্রতিক্রিয়ায় কেজরিওয়াল বলেন, গাজিয়াবাদের একজন কবি স্বপ্ন দেখেন যে কেজরিওয়াল একজন সন্ত্রাসবাদী।
সুতরাং প্রধানমন্ত্রী মোদী ‘র’, এনআইএ, সিবিআই, ইডি-র মতো এজেন্সিগুলিকে সরিয়ে সেই কবিকে রাখুন। তিনিই বলবেন কে সন্ত্রাসবাদী, আর কে নয়”।

বলিউড ফিল্ম ‘শোলে’-এর একটি সংলাপের উদ্ধৃতি দিয়ে কেজরিওয়াল বলেন,
তিনি আরও বলেন, আমি একজন সন্ত্রাসবাদী যে দুর্নীতিবাজদের ভয় দেখায়।

তার ভাষণে বিরোধী দলগুলিকে আক্রমণ করে কেজরিওয়াল বলেন, যদি বিজেপি এবং কংগ্রেস ৭০ বছরে কাজ করত, তবে তারা কাজের নামে ভোট চাইত। এখন তাদের কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী বলে ভোট চাইতে হবে।
দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রথমে দেশের কৃষকদের সন্ত্রাসবাদী বলা হত এবং এখন চক্র ব্যবহার করে সমস্ত দরিদ্র মানুষকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশ বিধানসভার ৪০৩ টি আসনের নির্বাচন ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সাত ধাপে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গণনা করা হবে ১০ মার্চ।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top