News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Arshpreet Kaur : কনের সাজে ভোট কেন্দ্রে পাঞ্জাবের আরশপ্রীত কৌর
Image

Arshpreet Kaur : কনের সাজে ভোট কেন্দ্রে পাঞ্জাবের আরশপ্রীত কৌর

চণ্ডীগড়, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : পাঞ্জাবের বিধানসভার ভোটে লেহেঙ্গা-চোলি পরে বিয়ের সাজেই ভোট কেন্দ্রে পৌঁছে গেলেন কনে আরশপ্রীত কৌর । ছাদনাতলায় যাওয়ার আগে ভোট দিলেন জিরাকপুরের নাভার কেন্দ্রে ।

রবিবার সকাল আটটা থেকে শুরু হয়েছে পঞ্জাব বিধানসভার ১১৭ টি আসনের ভোটগ্রহণ। আর ভোটের দিনেই পড়েছে আরশপ্রীতের বিয়ের তারিখ। সাধারণত এই ক্ষেত্রে অনেকেই ভোট দেন না। কিন্তু তা করেননি কনে। বিয়ে করার আগে বিয়ের পোশাকে পৌঁছে যান ভোট দিতে। সঙ্গে সঙ্গে তাঁর ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুধে আলতা রঙের লেহেঙ্গা-চোলি পরেছেন কনে আরশপ্রীত। গায়ে গয়না। ভোট কেন্দ্র থেকে বের হচ্ছেন তিনি। ক্যামেরার দিকে তাকিয়ে হেসে দেখিয়ে দিচ্ছেন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রমাণ আঙ্গুলের কালির ছাপ ।

১১৭টি বিধানসভা আসনের রাজ্য পঞ্জাবে আজ সকাল ৮ থেকে ভোট গ্রহণ চলছে৷ আজই প্রথম ও শেষ দফার ভোট গ্রহণ সেখানে৷ ২৯৫২টি জায়গায় ভোট গ্রহণ কেন্দ্রে মক পোলিংয়ের পর ভোট শুরু হয়েছে৷ মোট ২ কোটি ১৪ লক্ষ ৯৯ হাজার ৮০৪ জন ভোটার ১১৭ কেন্দ্রে বিধায়ক নির্বাচন করবেন৷ এই ১১৭টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ১,৩০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে৷

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top