News Flash

  • Home
  • দেশ
  • Tathagata Roy: মনমোহন সিংহের মন্তব্যে প্রতিক্রিয়া তথাগত রায়ের
Image

Tathagata Roy: মনমোহন সিংহের মন্তব্যে প্রতিক্রিয়া তথাগত রায়ের

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়। শুক্রবার তথাগতবাবু লিখেছেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী নব্বই ছুঁই-ছুঁই মনমোহন সিং স্পষ্টতই সোনিয়ার চাপে যে সব কথা বলতে বাধ্য হয়েছেন তা কি তাঁর মানমর্যাদা বা শিক্ষাদীক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ?

এ তো প্রায় আমাদের মাননীয়ার কাছাকাছি পৌঁছে গেলেন ! মনমোহন কি ভুলে গেলেন যে তিনি ২০০৯ সালে শারম-এল-শেখ-এ গিয়ে কি কেলেঙ্কারি করেছিলেন ? যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি মিথ্যা অভিযোগ করেন যে ভারত বালোচ বিচ্ছিন্নতাবাদে মদত দিচ্ছে তখন তিনি দাঁত বের করে তাতে সায় দিয়েছিলেন ! এবং সেই মর্মে একটি দলিলে স্বাক্ষর করে দিয়েছিলেন !”
প্রসঙ্গত, বৃহস্পতিবার মনমোহন সিংহ বলেন, “এক দিকে দেশের মানুষ মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের সমস্যায় ভুগছেন, অন্য দিকে, বর্তমান সরকার গত সাড়ে সাত বছরের ভুল স্বীকার না করে, তাকে সংশোধন না করে, এখনও জওহরলাল নেহরুকে দোষারোপ করছে। আমি আশা করি, প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে, রাষ্ট্রনেতাদের সঙ্গে জোর করে কোলাকুলি করলে, দোলনায় চড়লে বা বিনা আমন্ত্রণে বিরিয়ানি খেতে গেলে কূটনৈতিক সম্পর্ক শোধরায় না।“ এই মন্তব্যের প্রেক্ষিতেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে এক হাত নেন তথাগত রায়।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top