News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : অটো ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত চার
Image

Accident : অটো ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত চার

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি : পূর্ব চাম্পামুড়া এলাকায় বাইপাস রোডে শুক্রবার সকালে একটি অটো ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন। আহতরা হলেন কাজল সরকার, নিতাই সরকার, সুখেন সরকার এবং মিঠুন সরকার।
দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে আহতরা বাইপাসে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহতরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন।


জানা গেছে, দুর্ঘটনায় অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। অসাবধানতা ও দ্রুতগামীতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top