News Flash

Image

Arrested : বেআইনি মজুত কাঠ উদ্ধার

বিশালগড়, ১৭ ফেব্রুয়ারি : বিশালগড়ের চড়িলাম বন দফতরের কর্মীরা ১ নং চন্দ্র নগরে সঞ্জিব দেবনাথের বাড়ি এবং রাবার বাগানে হানা দিয়ে প্রচুর পরিমাণ কাঠ উদ্ধার করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে চড়িলাম বনদপ্তর এর কর্মীরা প্রথমে সঞ্জিব দেবনাথের বাড়িতে হানা দেয়। বাড়ি থেকে প্রচুর পরিমাণ কাছের লক উদ্ধার করা হয়। সেখান থেকে বন দফতরের কর্মীরা যান সঞ্জিব দেবনাথের রাবার বাগানে। রাবার বাগানের ভিতরেও প্রচুর পরিমাণ গাছের লক মজুত রাখা হয়েছিল। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছের লক গুলো উদ্ধার করে নিয়ে গেছে বন দফতরের কর্মীরা। এ ব্যাপারে সঞ্জিব দেবনাথের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। জানা যায়, সঞ্জিব দেবনাথ দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে গাছ কেটে ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top