News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura Bar Association : ভোটার তালিকা নিয়ে ত্রুটির অভিযোগ, ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন আপাতত স্থগিত
Image

Tripura Bar Association : ভোটার তালিকা নিয়ে ত্রুটির অভিযোগ, ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন আপাতত স্থগিত

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে না। পরবর্তী ঘোষণা পর্যন্ত নির্বাচন স্থগিত রাখা হয়েছে। আজ ত্রিপুরা বার কাউন্সিলে বৈঠকের পর ওই সিদ্ধান্ত হয়েছে।


প্রসঙ্গত, ভোটার তালিকায় ত্রুটির অভিযোগ এনে কয়েকজন আইনজীবী ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন স্থগিত রাখার দাবি তুলেছিলেন। ওই দাবি ভিত্তিতে আজ বার এসোসিয়েশনের বিদায়ী কমিটির সভাপতি ও সম্পাদককে তলব করেছিল ত্রিপুরা বার কাউন্সিল। বিদায়ী কমিটি দাবি করেছিল, ভোটার তালিকায় কোন ত্রুটি নেই। তাই, তাঁদের দাবির সপক্ষে প্রয়োজনীয় নথী নিয়ে আজ বার কাউন্সিলের কাছে হাজির হতে বলা হয়েছিল।


সে মোতাবেক এদিন ত্রিপুরা বার কাউন্সিলের কার্যকরী কমিটির সদস্যরা সমস্ত নথি পরীক্ষা করেছেন। এদিনের বৈঠকে আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরীও উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্তক্রমে পরবর্তী ঘোষণা পর্যন্ত বার এসোসিয়েশনের নির্বাচন স্থগিত রাখা হবে। আগামীকাল বার এসোসিয়েশনের নির্বাচনের রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা দেবেন।

Releated Posts

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026
Scroll to Top