News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Village Committee Election : ভিলেজ কমিটির নির্বাচনের দাবিতে ৮ জেলা শাসককে ডেপুটেশন তিপরা মথার
Image

Village Committee Election : ভিলেজ কমিটির নির্বাচনের দাবিতে ৮ জেলা শাসককে ডেপুটেশন তিপরা মথার

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি : এডিসি এলাকায় ভিলেজ কমিটির নির্বাচন ঘোষণার দাবিতে বৃহস্পতিবার রাজ্যের প্রত্যেক জেলায় জেলা শাসকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে তিপরা মথা। ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানকে কেন্দ্র করে প্রতিটি জেলাতেই দলের পক্ষ থেকে ব্যাপক জামায়াত ও মিছিল সংঘটিত করা হয়েছে। মিছিল থেকে দাবি তোলা হয়েছে, অবিলম্বে এডিসির ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করতে হবে। ভিলেজ কমিটিতে নির্বাচিত প্রতিনিধি না থাকায় এডিসি এলাকার উন্নয়ন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।


উল্লেখ্য, ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই জেলা পরিষদ এলাকায় সোচ্চার হয়ে উঠেছে। বিশেষ করে জেলা পরিষদ এলাকা আর ক্ষমতায় থাকা তিপরা মথা ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার শুরু করেছে। গোমতী জেলার জামতলা থেকে মিছিল সংঘটিত করে তিপরা মথা দলের নেতাকর্মী ও সমর্থকরা গোমতী জেলা শাসক অফিসের সামনে এসে সমবেত হন। সেখান থেকে এক প্রতিনিধি দল জেলাশাসকের অফিসে গিয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন তারা অবিলম্বে ভিলেজ কমিটির নির্বাচন ঘোষণার জন্য রাজ্য সরকার এবং নির্বাচন দপ্তর এর দৃষ্টি আকর্ষণ করেছেন।


ধলাই জেলার আমবাসাতেও ভিলেজ কমিটি নির্বাচনের দাবিতে দলের পক্ষ থেকে মিছিল সংঘটিত করে  জেলাশাসক অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। রাজ্যের অন্যান্য জেলা গুলি থেকেও ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানের খবর মিলেছে। এদিকে তিপরা মথা দলের মিছিল ও ডেপুটেশনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে না পারে সে জন্য প্রশাসনের তরফ থেকে প্রতিটি জেলায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। অবশ্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top