News Flash

  • Home
  • দেশ
  • কুশীনগরে স্ল্যাব ভেঙে কুয়োয় পড়ে মৃত ১৩, বিয়েবাড়িতে শোকের ছায়া
Image

কুশীনগরে স্ল্যাব ভেঙে কুয়োয় পড়ে মৃত ১৩, বিয়েবাড়িতে শোকের ছায়া

কুশীনগর, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): বিয়ের অনুষ্ঠান চলছিল, কয়েকজন বসেছিলেন কুয়োর স্ল্যাবের ওপর। মাত্রাতিরিক্ত ওজনের কারণে কুয়োর স্ল্যাব আচমকাই ভেঙে যায়, ভিতরে পড়ে যান কমপক্ষে ২৫-৩০ জন। এই ঘটনায় ১৩ জন মহিলার মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮.৩০ মিনিট নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কুশীনগরের নেবুয়া নৌরাঙ্গিয়া গ্রামে। কুশীনগরের নেবুয়া নৌরাঙ্গিয়া গ্রামে একটি বাড়িতে চলছিল বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির উঠোনে সবাই জড়ো হয়েছিলেন। উঠোনেই একটি পুরনো কুয়ো কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল। সেখানে কেউ বসে, আবার কেউ দাঁড়িয়ে দেখছিলেন গায়ে হলুদের অনুষ্ঠান। এমন সময় ভেঙে পড়ে কংক্রিটের স্ল্যাবটি। অন্তত ২৫ থেকে ৩০ জন মহিলা ও শিশু পড়ে যান কুয়োর ভিতরে। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন বিয়েবাড়িতে উপস্থিত মানুষজন। শিশু ও মহিলা মিলিয়ে ১৫ জনকে উদ্ধার করতে পারলেও, ১৩ জনের জলে ডুবে মৃত্যু হয়েছে।

জেলাশাসক এস রাজালিঙ্গম জানিয়েছেন, ‘‘কুয়োয় পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠান চলাকালীন কিছু মানুষ স্ল্যাবের ওপর বসেছিলেন, পুরনো স্ল্যাবটি ভার ধরে রাখতে পারেনি। স্ল্যাব ভেঙে সবাই কুয়োয় পড়ে যান। মৃতদের পরিবারকে এককালীন ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।” গোরক্ষপুর জোনের এডিজি অখিল কুমার জানিয়েছেন, মোট ১৩ জন মহিলার মৃত্যু হয়েছে। কুশীনগরের ম্র মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top