News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Escaped : রান্নার গ্যাস সিলিন্ডার রুখে দিল পুলিশ, গাড়ির চালক পলাতক
Image

Escaped : রান্নার গ্যাস সিলিন্ডার রুখে দিল পুলিশ, গাড়ির চালক পলাতক

তেলিয়ামুড়া, ১৬ ফেব্রুয়ারি : রান্নার গ্যাস সিলিন্ডার পাচার রুখে দিল পুলিশ। তেলিয়ামুড়ায় রাতের অন্ধকারে সিলিন্ডার বোঝাই লরি আটক করেছে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী। গাড়ির চালক ওই পাচারের সাথে যুক্ত ছিলেন। পুলিশের অভিযান টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে গেছে। রাতভর সিলিন্ডার বোঝাই ওই গাড়ি পুলিশের নজরদারিতে রয়েছে। সকালে গাড়ির ও গ্যাস এজেন্সির মালিক এসে সিলিন্ডার বোঝাই গাড়ি নিয়ে গেছে।


তেলিয়ামুড়ায় রান্নার গ্যাসের কালোবাজারীর একট চক্র সক্রিয় রয়েছে। মাঝেমধ্যেই সিলিন্ডার পাচারের ঘটনা ঘটছে। তেমনি, গতকাল গভীর রাতে সিলিন্ডার পাচারের খবর পেয়ে অভিযানে নামেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী। তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর আইওসি সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার পাচার করা হচ্ছিল। পুলিশের অভিযান টের পেয়ে গাড়ির চালক পালিয়ে গেছে।


পুলিশ সারা রাত ওই গাড়ির পাহাড়া দিয়েছে। খবর পেয়ে বুধবার সকালে গাড়ির মালিক সহ গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ ছুটে গিয়ে পুলিশের কাছ থেকে সিলিন্ডার বোঝাই গাড়ি উদ্ধার করে এনেছেন। পুলিশ জানিয়েছে, আগরতলা থেকে সিলিন্ডার বোঝাই গাড়ি খোয়াই যাচ্ছিল।

Releated Posts

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

গাড়ি রাখা নিয়ে বিবাদ, যুবকের উপর হামলা, অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশনে এক যুবকের উপর হামলার…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

উদয়পুরে ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ৮২ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রাজন্য আমলের ঐতিহ্য মেনে দুর্গাবাড়িতে ‘কাঠাম খিলি’, জন্মাষ্টমীতে ধর্মীয় আবহ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এ বছরও রাজন্য আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী রীতি মেনে রাজধানী আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top