News Flash

  • Home
  • দিনের খবর
  • Deep Sidhu: দ্রুত গাড়ি ছুটিয়ে মৃত্যু দীপ সিধুর, হাসপাতালে ভর্তি সঙ্গে থাকা বান্ধবী
Image

Deep Sidhu: দ্রুত গাড়ি ছুটিয়ে মৃত্যু দীপ সিধুর, হাসপাতালে ভর্তি সঙ্গে থাকা বান্ধবী

সোনিপত, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): দ্রুত গতিতে গাড়ি ছুটিয়ে মৃত্যু হল গত বছরের প্রজাতন্ত্র দিবস হিংসা মামলার প্রধান অভিযুক্ত, পঞ্জাবি অভিনেতা দীপ সিধুর। মঙ্গলবার রাতে হরিয়ানার সোনিপত জেলায়, কুন্দলি-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। রাত ৮.৩০ মিনিট নাগাদ কুন্দলি-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়ের ওপর পিপলি টোলের কাছে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে দীপ সিধুর গাড়ি। জোরালো সংঘর্ষের জেরে তাঁর গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। ওই গাড়িতে দীপ সিধুর সঙ্গে এক যুবতীও ছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দীপ সিধুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা, ওই যুবতীর চিকিৎসা চলছে। তবে, সে এখন বিপন্মুক্ত।

সোনিপতের পুলিশ সুপার রাহুল শর্মা। জানিয়েছেন, মঙ্গলবার রাত ৮.৩০ মিনিট নাগাদ কুন্দলি-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়ের ওপর পিপলি টোলের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ট্রাকে। ওই গাড়িতে ছিলেন দীপ সিধু ও তাঁর বান্ধবী রীনা। স্করপিও গাড়িতে দিল্লি থেকে পঞ্জাবে আসছিলেন তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ৩৭ বছর বয়সী দীপের, তাঁর বান্ধবী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

Releated Posts

কর্নাটকে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, ‘পশ্চিমবঙ্গের মতো পরিণতি’র হুঁশিয়ারি বিজয়েন্দ্রর

হাভেরি (কর্নাটক), ১৬ জুলাই (আইএএনএস): আইন-শৃঙ্খলার অবনতি এবং তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে কর্নাটকের হাভেরিতে বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে…

ByByNews Desk Jul 16, 2026

দুর্গাপুজোর পবিত্রতাকে আগের তৃণমূল সরকার শুধুই উৎসবে সীমাবদ্ধ করেছিল: সমীক ভট্টাচার্য

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর ধর্মীয় পবিত্রতা ও মাহাত্ম্যকে আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র একটি…

ByByNews Desk Jul 16, 2026

সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতার বাড়ি ও মাদ্রাসায় ইউপি এটিএসের তল্লাশি

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে তদন্তের অংশ হিসেবে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ইউপি এটিএস) বৃহস্পতিবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 16, 2026

পিওকের শান্তিপূর্ণ বিক্ষোভে অরাজকতা ছড়াতে দুষ্কৃতীদের ঢোকানোর ছক পাকিস্তানের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার জন্য দুষ্কৃতী ও জঙ্গিদের…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top