News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Murder : ত্রিপুরা : গোপনাঙ্গ ও কান কেটে খুন যুবকের ঝুলন্ত নগ্ন মৃতদেহ উদ্ধার

Murder : ত্রিপুরা : গোপনাঙ্গ ও কান কেটে খুন যুবকের ঝুলন্ত নগ্ন মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : সাতসকালে বিভত্স হত্যালীলার সাক্ষী হলেন ত্রিপুরাবাসী। গোপনাঙ্গ এবং কান কাটা যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রাম দক্ষিণ রামনগর এলাকায় দীপক দাসের মৃতদেহ দেখে প্রত্যক্ষদর্শীরা শিউরে উঠেছেন। পুলিশ ওই যুবকের দেহে একাধিক আঘাত এবং অঙ্গহানির ঘটনায় তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই যুবকের দুই মামাকে থানায় নিয়ে গেছে।


এ-বিষয়ে এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে, সকাল ৭টা নাগাদ গান্ধীগ্রাম দক্ষিণ রামনগর এলাকায় দোকানের ভেতরে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের খবর এসেছে থানায়। পুলিশ ছুটে গিয়ে দেখেন ওই যুবক নগ্ন অবস্থায় ফাঁসিতে ঝুলে রয়েছে। তবে, তাঁর গোপনাঙ্গ এবং কান কাটা ও ঘরের মেঝেতে প্রচুর রক্তের দাগ রয়েছে। পুলিশের দাবি, ওই যুবকের নাম দীপক দাস। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তাঁর অঙ্গহানিও করা হয়েছে। তাতে, ওই যুবককে খুন করা হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে ফরেন্সিক টিম, ডগ স্কোয়াড আনা হয়েছে। তাছাড়া, ওই যুবকের দুই মামাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হচ্ছে।


মৃতের মামী হরিদাসী সরকার দাবি করেন, ওই ঘটনা সম্পর্কে কিছুই জানেননা। গতকাল রাতেও তাঁর সাথে কথা হয়েছে। ছোটবেলায় তাঁর মা ও বাবা মারা গেছেন। মামা-মামীর সাথেই দক্ষিণ রামনগরে তাঁর বসবাস ছিল। মৃতের মামী বলেন, কারোর সাথে তাঁর ঝগড়া কিংবা ঝামেলা ছিল বলে জানা নেই। অথচ, তাঁকে নৃশংসভাবে কে খুন করেছে, পুলিশ অপরাধীকে খুঁজে বের করুক। নৃশংস হত্যাকান্ডে এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top