News Flash

  • Home
  • প্রধান খবর
  • Hacker: হ্যাকারদের নজরে এবার সংসদ টিভি, ইউটিউবে ব্যহত সম্প্রচার
Image

Hacker: হ্যাকারদের নজরে এবার সংসদ টিভি, ইউটিউবে ব্যহত সম্প্রচার

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): এবার হ্যাকারদের নজরে পড়ল সংসদ টিভি। ইউটিউবের নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে ইউটিউবে সংসদ টিভির অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। লোকসভা ও রাজ্যসভার কার্যবিবরণী এই ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। সংসদ টিভি জানিয়েছে, ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছে। সংসদ টিভি সরকারি বিবৃতিতে জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি সংসদ টিভির ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়। ইউটিউব নিরাপত্তা সংক্রান্ত সমস্যার মোকাবিলা করছে।

সংসদ টিভির ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক করা হয় এবং এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘ইথেরিয়াম’ যা একটি ক্রিপ্টো কারেন্সি। কর্মকর্তারা জানিয়েছেন, এই বিষয়টি গুগলের কাছে জানানো হয়েছে। একজন কর্মকর্তা জানান, হ্যাকিংয়ের মতো কিছু ঘটেছে। তিনি বলেছেন, গুগলে একটি অভিযোগ করা হয়েছে এবং তাঁরা এটি খতিয়ে দেখছেন। মঙ্গলবার সকাল থেকে সংসদ টিভি-র ইউটিউব চ্যানেল খুললেই ‘এরর’ বার্তা ফুটে ওঠে। ওই চ্যানেল খুঁজে পাওয়া যায় না।

Releated Posts

ভারত–ইউএই সিইপিএ চুক্তিতে বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়াল, নতুন সুযোগ তৈরি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দ্বিপাক্ষিক বাণিজ্যে শক্তিশালী বৃদ্ধি…

ByByTaniya Chakraborty May 1, 2026

লাদাখে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধের বাণী আজও সমান প্রাসঙ্গিক: অমিত শাহ

লেহ, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক মুহূর্ত—এমন মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty May 1, 2026

বিহারে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে স্বস্তি, ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

পাটনা, ১ মে(আইএএনএস): টানা কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত বিহারে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে কিছুটা স্বস্তি মিলেছে। একাধিক জেলায় তাপমাত্রা…

ByByTaniya Chakraborty May 1, 2026

মুম্বইয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার পুলিশকর্তা গ্রেফতার

মুম্বই, ১ মে (আইএএনএস): নাবালিকা এক কন্যার শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top