News Flash

  • Home
  • দেশ
  • ফের ‘কেএসডিএ গ্যাং’-এর বিরুদ্ধে সরব তথাগত রায়
Image

ফের ‘কেএসডিএ গ্যাং’-এর বিরুদ্ধে সরব তথাগত রায়

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : চার পুরসভায় ভোটে বিজেপি-র শোচনীয় ফলাফলের পর ফের ‘কেএসডিএ গ্যাং’-এর বিরুদ্ধে সরব হলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।

মঙ্গলবার তিনি টুইটারে লেখেন, ”সব্যসাচী দত্ত বলেছেন, “কে চেয়ারে বসবেন তা খুব বড় নয়। আমি জানি ‘আসল মেয়র’ মমতা বন্দ্যোপাধ্যায়”। এই সব লোকেদের নিয়ে কেএসডিএ গ্যাং ধেই ধেই করে নেচেছিল। আর ১৯৮০-র দশক থেকে পার্টি করে আসা কার্যকর্তাদের বলা হয়েছিল, “আপনারা এতদিন কি ছিঁ__ন”? ঠিক এই ভাষাতেই। কি, আমি বানিয়ে বলছি?“

প্রসঙ্গত, এর আগে বিধানসভা ভোটে দলের ভরাডুবির জন্য নানা সময় তথাগতবাবু বিজেপি-র পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, শিব প্রকাশ, অরবিন্দ মেনন এবং তৎকালীন বিজেপি-র রাজ্য প্রধান দিলীপ ঘোষকে সমালোচনা করেন। ভোট-পরবর্তী সহিংসতার কথা উল্লেখ করে প্রাক্তন রাজ্যপাল তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দৌরাত্মের অভিযোগ তোলেন। অভিযোগ করেন, “টিএমসি থেকে আবর্জনা আনার জন্য হেস্টিংস এবং ৭-তারা হোটেলে বসে” টিকিট দেওয়া হয়েছিল।“

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top