News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহারাজগঞ্জ বাজারের রাস্তায় অজ্ঞাত পরিচয় অচৈতন্য ব্যক্তি উদ্ধার
Image

মহারাজগঞ্জ বাজারের রাস্তায় অজ্ঞাত পরিচয় অচৈতন্য ব্যক্তি উদ্ধার

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারের রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় ও অচৈতন্য এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজনরা এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে দমকল বাহিনী এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনো পর্যন্ত তার নাম ধাম কিছুই জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কীভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এখন পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট কোনো কিছুই জানা যায়নি।

Releated Posts

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

গাড়ি রাখা নিয়ে বিবাদ, যুবকের উপর হামলা, অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশনে এক যুবকের উপর হামলার…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

উদয়পুরে ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ৮২ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রাজন্য আমলের ঐতিহ্য মেনে দুর্গাবাড়িতে ‘কাঠাম খিলি’, জন্মাষ্টমীতে ধর্মীয় আবহ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এ বছরও রাজন্য আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী রীতি মেনে রাজধানী আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top