News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Amit Shah: ‘সমৃদ্ধ গোয়া’ গড়তে জনগণকে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র
Image

Amit Shah: ‘সমৃদ্ধ গোয়া’ গড়তে জনগণকে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : আজ উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের ৫৫টি আসনে দ্বিতীয় পর্যায়ের ভোটের পাশাপাসি গোয়াতেও ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকালেই ভোটপর্ব শুরু সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রবীন নেতা অমিত শাহ একটি “সমৃদ্ধ” উপকূলীয় রাজ্যের জন্য বিপুল সংখ্যক ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন। বিজেপিকে উল্লেখ করে শাহ আরও লিখেছেন, শুধুমাত্র একটি স্থিতিশীল, সিদ্ধান্তমূলক এবং দুর্নীতিমুক্ত সরকারই গোয়ার উন্নয়ন নিশ্চিত করতে পারে।

এদিন টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমি আমাদের গোয়ার বোন ও ভাইদেরকে বিপুল সংখ্যক ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শুধুমাত্র একটি স্থিতিশীল, নির্ণায়ক এবং দুর্নীতিমুক্ত সরকারই রাজ্যের উন্নয়ন নিশ্চিত করতে পারে। তাই বেরিয়ে আসুন এবং ভোট দিন। সমৃদ্ধ গোয়া।”
প্রসঙ্গত, আজ গোয়ার ৪০টি বিধানসভা আসনের ভোটগ্রহণ সকাল ৭টায় শুরু হয়েছে। এদিন সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হবে। গোয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩০১ জন প্রার্থী নির্বাচনী ময়দানে রয়েছেন।

Releated Posts

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026

দুর্গাপুজোয় সব কমিটি পিছু ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি বছর রাজ্যের সমস্ত কমিউনিটি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা…

ByByNews Desk Sep 8, 2026

বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী অধিকারীর

কলকাতা, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দফতরের অধীন চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 7, 2026

বাংলায় আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর সাফল্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) চালুর পর অল্প…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top