News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : প্রতাপগড়ে বিস্তর পরিমাণে ব্রাউনসুগার সহ গ্রেপ্তার দুই
Image

Arrested : প্রতাপগড়ে বিস্তর পরিমাণে ব্রাউনসুগার সহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ মহারাজগঞ্জ বাজার আউটপোস্টের পুলিশ রবিবার প্রতাপগড় পালপাড়ায় একটি বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার সহ দুজনকে আটক করেছে৷

ঘটনার বিবরণ দিয়ে মহারাজগঞ্জ বাজার আউটপোস্ট এর পুলিশ জানিয়েছে তাদের কাছে সুনিদৃষ্ট খবর আসে প্রতাপগড় পালপাড়ার সজল দাসের বাড়িতে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার মজুত রয়েছে৷ সেই খবরের ভিত্তিতে পুলিশ পালপাড়ার সজল দাসের বাড়িতে হানা দেয় সেখান থেকে তাদের দু’জনকে আটক করা হয় এবং প্রচুর পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়৷

এ ঘটনায় আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ তাদের নামধাম উদ্ধার এবং তাদেরকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় ব্যাপক হারে নেশাজাতীয় সামগ্রী মজুদ রয়েছে এবং নেশার কবলে পড়ে বহু মানুষ রীতিমতো জীবন সংশয় পড়েছে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করলেও এই উদ্যোগকে চ্যালেঞ্জ জানিয়ে নেশা কারবারিরা তাদের নানা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে৷

Releated Posts

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

গাড়ি রাখা নিয়ে বিবাদ, যুবকের উপর হামলা, অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশনে এক যুবকের উপর হামলার…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

উদয়পুরে ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ৮২ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রাজন্য আমলের ঐতিহ্য মেনে দুর্গাবাড়িতে ‘কাঠাম খিলি’, জন্মাষ্টমীতে ধর্মীয় আবহ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এ বছরও রাজন্য আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী রীতি মেনে রাজধানী আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top