News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Body : জিরানিয়ায় রেল লাইনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

Dead Body : জিরানিয়ায় রেল লাইনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ জিরানিয়া নোয়াবাদী এলাকায় রেলের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে একজনের৷ অবশ্য মৃত ব্যক্তির নাম ঠিকানা কিছুই জানা যায়নি৷ রবিবার সকালে স্থানীয় লোকজন রেল লাইনের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে জিরানিয়া থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে জিরানিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ রেলের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি৷ উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই রেলের ধাক্কায় মৃত্যুর ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ফ লে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হচ্ছে৷

Releated Posts

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

গাড়ি রাখা নিয়ে বিবাদ, যুবকের উপর হামলা, অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশনে এক যুবকের উপর হামলার…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

উদয়পুরে ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ৮২ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রাজন্য আমলের ঐতিহ্য মেনে দুর্গাবাড়িতে ‘কাঠাম খিলি’, জন্মাষ্টমীতে ধর্মীয় আবহ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এ বছরও রাজন্য আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী রীতি মেনে রাজধানী আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top