News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Injured : ঘনিয়ামারায় গৃহবধূকে পিটিয়ে ঘায়েল, স্বামী সহ তিনজনের বিরুদ্ধে মামলা
Image

Injured : ঘনিয়ামারায় গৃহবধূকে পিটিয়ে ঘায়েল, স্বামী সহ তিনজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ বিশালগড় এর ঘনিয়ামারায় গতকাল মধ্যরাতে এক গৃহবধূকে স্বামী শ্বশুর-শাশুড়ি পিটিয়ে গুরুতর ভাবে জখম করেছে৷ গৃহবধুর নাম ফাতেমা বেগম৷ অভিযুক্তরা স্বামী বাপন মিয়া, শ্বশুর  চান মিয়া এবং শাশুড়ি বকুল বেগম৷

ঘটনার বিবরণে জানা যায়, গত বেশ কিছুদিন ধরেই তাদের পরিবারের সমস্যা চলছিল৷ সেই সমস্যার জেরেই গতকাল মধ্যরাতে গৃহবধূকে স্বামী শ্বশুর-শাশুড়ি মিলে বেধড়ক মারধর করে৷ গৃহবধূ গুরুতরভাবে আহত হয়৷ রবিবার সকালে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন৷

এ ব্যাপারে গৃহবধূর তরফ থেকে থানায় স্বামী, শশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার এর সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

গাড়ি রাখা নিয়ে বিবাদ, যুবকের উপর হামলা, অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশনে এক যুবকের উপর হামলার…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

উদয়পুরে ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ৮২ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রাজন্য আমলের ঐতিহ্য মেনে দুর্গাবাড়িতে ‘কাঠাম খিলি’, জন্মাষ্টমীতে ধর্মীয় আবহ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এ বছরও রাজন্য আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী রীতি মেনে রাজধানী আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top