News Flash

Image

Death : রেলের ধাক্কায় যুবকের মৃত্যু

তেলিয়ামুড়া, ১২ ফেব্রুয়ারি : তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের জুমিয়া বাড়িতে রেলের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম সঞ্জয় দেববর্মা। শুক্রবার রাতে কোন এক সময়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
শনিবার সকালে জনৈক পথচারী রেললাইনের পাশে সঞ্জয় দেববর্মার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি স্থানীয় জনগণকে জানান। তার পরই খবর দেওয়া হয় মুঙ্গিয়াকামী থানায় এবং রেল পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে রেললাইনের পাশে পড়ে থাকা সঞ্জয় দেববর্মার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। রেলের ধাক্কায় যুবকের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

সাত দফা দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন ডিওয়াইএফআই-এর

আগরতলা, ১ জুলাই: বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান…

ByByReshmi Debnath Jul 1, 2026

দুই মেধাবী ছেলের স্বপ্নপূরণে সংগ্রামী মায়ের আকুতি, মুখ্যমন্ত্রীর সহায়তা চাইলেন চড়িলামের রত্না দাস সেনগুপ্ত

আগরতলা, ১ জুলাই: জীবনের প্রতিকূলতাকে হার মানিয়ে দুই ছেলেকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

মোহরছড়া হাটে বাজার শেড নির্মাণ নিয়ে জটিলতা, বর্তমান স্থানেই উন্নয়নের দাবি

তেলিয়ামুড়া, ১ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ঐতিহ্যবাহী মোহরছড়া সাপ্তাহিক হাটে দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধানে আধুনিক বাজার শেড নির্মাণের উদ্যোগকে…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

শান্তিরবাজারে চুরি যাওয়া বাইক ২৪ ঘণ্টারও কম সময়ে উদ্ধার, তদন্তে পুলিশ

শান্তিরবাজার, ১ জুলাই: চুরি হওয়ার অল্প সময়ের মধ্যেই একটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার…

ByByTaniya Chakraborty Jul 1, 2026
Scroll to Top