News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid19: দৈনিক সংক্ৰমণ কমে ৫০,৪০৭, ভারতে কোভিডে মৃত্যু বাড়লেও নিয়ন্ত্রণে
Image

Covid19: দৈনিক সংক্ৰমণ কমে ৫০,৪০৭, ভারতে কোভিডে মৃত্যু বাড়লেও নিয়ন্ত্রণে

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা আরও কমে গেল, কোভিডে মৃত্যুর সংখ্যা খানিকটা বাড়লেও নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০৭ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৮০৪ জন রোগীর, মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। ভারতে দৈনিক সংক্রমণের হার কমে ৩.৪৮ শতাংশে পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৬,১০,৪৪৩-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৮৭,৩৫৯ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ১.৪৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৪৬ লক্ষ ৮২ হাজার ৬৬২ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৭২,২৯,৪৭,৬৮৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৮০৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,০৭,৯৮১ জন (১.১৯ শতাংশ)। শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,৩৬,৯৬২ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,১৪,৬৮,১২০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৩৭ শতাংশ। নতুন করে ৫০,৪০৭ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৫,৮৬,৫৪৪ জন।

Releated Posts

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top