News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Chief Minister : নাগরিক নিরাপত্তা সুনিশ্চিতকরণে টিএসআর জওয়ানদের বিশেষ ভূমিকা রয়েছে : মুখ্যমন্ত্রী
Image

Chief Minister : নাগরিক নিরাপত্তা সুনিশ্চিতকরণে টিএসআর জওয়ানদের বিশেষ ভূমিকা রয়েছে : মুখ্যমন্ত্রী

বিশালগড়, ১০ ফেব্রুয়ারি : সরকারি পরিষেবার সুফল মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থার অন্তিম ব্যক্তিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নাগরিক নিরাপত্তা সুনিশ্চিতকরণে টিএসআর জওয়ানদেরও বিশেষ ভূমিকা রয়েছে। আজ গকুলনগরস্থিত টিএসআর প্রথম বাহিনীর হেডকোয়ার্টার পরিদর্শন শেষে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পরিদর্শনকালে হেডকোয়ার্টারের বিভিন্ন বিভাগগুলি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। টিএসআর জওয়ানদের আবাসনগুলির বাস্তবিক অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি জওয়ানদের পরিবারের সদস্যদের সাথেও তিনি কথা বলেন। আবাসনগুলিতে উপস্থিত হয়ে জওয়ানদের থাকা সহ বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন। প্রয়োজনীয় বিষয়গুলি সম্পর্কে অতিসত্ত্বর ব্যবস্থা নিতে আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সৈনিক সম্মেলনে টিএসআর জওয়ানদের সঙ্গে মতবিনিময়ও করেন মুখ্যমন্ত্রী।

পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের নিরাপত্তার স্বার্থে টিএসআর জওয়ানগণ নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে আসছেন। রাজ্যে সন্ত্রাসবাদ দমন থেকে শুরু করে রাজ্যের বাইরেও নিজেদের দক্ষতার নজির রেখেছে এই বাহিনী। কিন্তু মুখ্যমন্ত্রীকে তারা সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা জানানোর সুযোগ পান না। তাই মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হিসেবে প্রতিটি বাহিনীর হেডকোয়ার্টার, ক্যাম্প এবং ছোট ছোট প্ল্যাটুন পোস্টে গিয়েও জওয়ানদের দৈনন্দিন জীবনযাত্রা প্রত্যক্ষ করছেন। পরিদর্শনকালে সৈনিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, সরকার পরিচালনায় শীর্ষ আধিকারিকদের যেমন ভূমিকা রয়েছে তেমনি সরকারি ব্যবস্থার অন্তিম ব্যক্তিরও গুরুত্ব রয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যের এই গর্বের বাহিনীর মনোবল চাঙ্গা করার লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও নির্ধারিত কর্তব্যের পাশাপাশি টিএসআর জওয়ানদের বিভিন্ন দায়িত্ব ও কাজের সঙ্গে যুক্ত করার উপর গুরুত্বারোপ করেন। গতানুগতিক কাজ সম্পাদনের পাশাপাশি রাজ্যের ইতিবাচক কর্মকান্ড ও ঘটনাবলি সম্পর্কে সজাগ দৃষ্টি রাখার উপরও গুরুত্বারোপ করেন। সৈনিক সম্মেলনে মতবিনিময় করতে গিয়ে উপস্থিত টিএসআর জওয়ানগণ মুখ্যমন্ত্রীকে জানান, রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের ফলে তাদের মনোবল অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সপ্তম বেতন কমিশনের সুফলও পেয়েছেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সিপাহীজলার জেলাশাসক বিশ্বশ্রী বি, আইজি টিএসআর সহ টিএসআর-র পদস্থ আধিকারিক ও জওয়ানগণ।

Releated Posts

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026
Scroll to Top