News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পৃথক জনজাতির স্বীকৃতি পাবে ত্রিপুরার ডার্লং সম্প্রদায়, সংসদে বিল পেশ
Image

পৃথক জনজাতির স্বীকৃতি পাবে ত্রিপুরার ডার্লং সম্প্রদায়, সংসদে বিল পেশ

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় জনজাতি সম্প্রদায়ের নতুন আরেকটি উপ-গোষ্ঠী হিসেবে স্বীকৃতি পেতে চলেছে। সংসদে এ-সংক্রান্ত বিল পেশ হয়েছে। ডার্লং সম্প্রদায় কুকি গোষ্ঠীর উপ-গোষ্ঠী হিসেবে স্বীকৃতি পাবে। কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী অর্জুন মুণ্ডা এ-সংক্রান্ত বিল সংসদে পেশ করেছেন।

ত্রিপুরায় বর্তমানে জনজাতি সম্প্রদায়ের ১৯টি জনগোষ্ঠীর বসবাস। তার অধীনে অবশ্য আরও উপ-গোষ্ঠী রয়েছে। ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, উচাই, চাকমা, মগ, লুসাই, কুকি, হালাম, মুণ্ডা, কৌর, ওরাং, সাঁওতাল, ভিল, ভুটিয়া, চাইমাল, গারো, খাসি এবং লেপচা, এই ১৯টি জনগোষ্ঠীর বসবাস রয়েছে ত্রিপুরায়।

নব্বইয়ের দশক থেকে ডার্লং সম্প্রদায়কে জনজাতি গোষ্ঠীর আলাদা স্বীকৃতির দাবি উঠছে। বর্তমানে ত্রিপুরায় প্রায় ১১ হাজার ডার্লং সম্প্রদায়ের মানুষের বসবাস। সময়ের সাথে তাঁদের উন্নয়ন প্রশংসার দাবি রাখে। ত্রিপুরা প্রশাসনের শীর্ষ আধিকারিক স্তরেও এই সম্প্রদায় থেকে প্রতিনিধি রয়েছেন। শিক্ষা, সংস্কৃতি ও কৃষ্টির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এই সম্প্রদায়ের।


এখন পর্যন্ত ডার্লং সম্প্রদায়ভুক্ত প্রত্যেকেই জনজাতি হিসেবে সমস্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন। আলাদা জনগোষ্ঠী হিসেবে তাঁদের স্বীকৃতি ছিল না। ত্রিপুরা সরকার সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছে ডার্লং সম্প্রদায়কে কুকি জনগোষ্ঠীর অধীনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাঠিয়েছিল। ওই প্রস্তাবে কেন্দ্রীয় সরকার সম্মতি জানিয়েছে এবং ত্রিপুরার জন্য ডার্লং সম্প্রদায়কে কুকি জনগোষ্ঠীর অধীনে অন্তর্ভুক্ত করার বিলে সংসদে পেশ হয়েছে।

কেন্দ্রীয় জনজাতি কল্যাণমন্ত্রী অর্জুন মুণ্ডা ডার্লং সম্প্রদায়কে কুকি জনগোষ্ঠীর অধীনে ছাল্য উপ-গোষ্ঠীর পরে অন্তর্ভুক্ত করে সংশোধনী বিল পেশ করেছেন। সংবিধান সংশোধন করে ডার্লং সম্প্রদায়কে আলাদা স্বীকৃতি দেওয়া হবে ঠিকই, তবে তার জন্য এখনই অতিরিক্ত ব্যয় বহন করা সম্ভব নয়। কিন্তু জনজাতি কল্যাণমন্ত্রক আশ্বাস দিয়েছে, অনুমোদিত বাজেটের অধীনে যতটা সম্ভব সহায়তা করা হবে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top