News Flash

  • Home
  • প্রধান খবর
  • Prime Minister : আগামীকাল বৃহস্পতিবার সাহারানপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা
Image

Prime Minister : আগামীকাল বৃহস্পতিবার সাহারানপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা

লখনউ, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার উত্তরপ্রদেশের সাহারানপুরে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। জনসভায় উপস্থিত থাকবেন জেলার সাতটি বিধানসভা আসনের প্রার্থীরাও। আগামী ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় সাহারানপুরে ভোট হবে।

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক এবং নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারের ইনচার্জ অনুপ গুপ্ত বুধবার জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই জনসভায় নকুদ, বেহাত, সাহারানপুর নগর, সাহারানপুর দেহাত, দেওবন্দ, গঙ্গোহ এবং রামপুর মনিহারন বিধানসভার মানুষজন, সমর্থক-কর্মীরা উপস্থিত থাকবেন।


তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, কোভিড নির্দেশিকা অনুসরণ করে মানুষের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানটি সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও সম্প্রচার করা হবে। রাজ্য জুড়ে কর্মী এবং সাধারণ মানুষও বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রীর কথা শুনতে পারবেন।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top