News Flash

  • Home
  • প্রধান খবর
  • Yogi Adityanath : মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা বিজেপির দায়িত্ব ও কর্তব্য : যোগী আদিত্যনাথ
Image

Yogi Adityanath : মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা বিজেপির দায়িত্ব ও কর্তব্য : যোগী আদিত্যনাথ

লখনউ, ৯ ফেব্রুয়ারি (হি.স.): মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা বিজেপির দায়িত্ব ও কর্তব্য। মহিলাদের আশ্বস্ত করে বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে উত্তর প্রদেশের যুবসমাজের উদ্দেশে তাঁর বার্তা, “আমাদের যুবকদের কর্মসংস্থান নিয়ে চিন্তা করতে হবে না। এটাও আমাদের কর্তব্য বটে।” বুধবার ভার্চুয়ালি উত্তর প্রদেশের মোরাদাবাদের বিলারির একটি সমাবেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তিনি বলেন, “মহিলাদের নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তা করতে হবে না, এটা আমাদের কর্তব্য। আমাদের যুবকদের কর্মসংস্থান নিয়ে চিন্তা করতে হবে না। এটাও আমাদের কর্তব্য বটে। আমরা এই বছর আমাদের যুবকদের ১ কোটি ট্যাবলেট এবং স্মার্টফোন সরবরাহ করতে চলেছি।” যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “বিগত ৫ বছরে অরাজকতা সৃষ্টিকারীদের কঠোরভাবে মোকাবিলা করা হয়েছে। ১০ মার্চের পর ফের একবার বিজেপির সরকার আসতে দিন, এদের শান্ত করার কাজ করবে সরকার।”

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top