News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Election : আগামী ৬ মার্চ অসমের ৩৬টি জেলা ও মহকুমার ৮০টি পুরসভার ৯৭৭টি ওয়াৰ্ডে নির্বাচন
Image

Election : আগামী ৬ মার্চ অসমের ৩৬টি জেলা ও মহকুমার ৮০টি পুরসভার ৯৭৭টি ওয়াৰ্ডে নির্বাচন

গুয়াহাটি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : আজ বুধবার রাজ্য নিৰ্বাচন কমিশনার অলোক কুমার আসন্ন পুরসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। ঘোষণা অনুযায়ী, আগামী ৬ মার্চ হবে রাজ্যের ৩৬টি জেলা ও মহকুমার অন্তর্গত ৮০টি পুরসভার নির্বাচন।

সাংবাদিক সম্মেলনে অলোক কুমার ৩৬টি জেলা ও মহকুমার ৮০টি পুরসভার অন্তৰ্গত যে ৯৭৭টি ওয়াৰ্ডের নিৰ্বাচন হবে তার একটি তালিকা প্রকাশ করেছেন। তালিকা অনুযায়ী তিনসুকিয়া জেলা সদরের ১ নম্বর তিনসুকিয়া পুরসভার ১৫টি আসন, ২ নম্বর মাকুম পুরসভার ১০টি আসন এবং ৩ নম্বর ডুমডুমা পুরসভার ১০ আসনে নির্বাচন হবে। শদিয়া মহকুমার ৪ নম্বর চাঁপাখোয়া পুরসভার ১০, ৫ নম্বর মার্ঘেরিটা মহকুমার মার্ঘেরিটা পুরসভার ১০, ৬ নম্বর ডিগবয়ের ১০, ডিব্রুগড় জেলার ৭ নম্বর ডিব্রুগড় পুরসভার ২২, ৮ নম্বর নাহরকাটিয়ার ১০, ৯ নম্বর চাবুয়ার ১০, ১০ নম্বর নামরূপের ১০, শিবসাগর জেলার ১১ নম্বর শিবসাগর পুরসভার ১৪, ১২ নম্বর আমগুড়ির ১০, ১৩ নম্বর ডিমৌয়ের ১০, নাজিরা মহকুমার ১৪ নম্বর নাজিরা পুরসভার ১০, ১৫ নম্বর শিমলুগুড়ির ১০, চড়াইদেও জেলার ১৬ নম্বর সোনারির ১৬ এবং ১৭ নম্বর মরান পুরসভার ১১টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে।

এভাবে, যোরহাট জেলার ১৮ নম্বর যোরহাট পুরসভার ১৯, ১৯ নম্বর টিয়কের ১০, তিতাবর মহকুমার ২০ নম্বর তিতাবর পুরসভার ১০, ২১ নম্বর মরিয়নির ১০, গোলাঘাট জেলার ২২ নম্বর গোলাঘাট পুরসভার ১৩, ২৩ নম্বর দেড়গাঁওয়ের ১০, ধনশিরি মহকুমার ২৪ নম্বর সরুপথার পুরসভার ১০, ২৫ নম্বর বড়পথারের ১০, বোকাখাত মহকুমার ২৬ নম্বর বোকাখাত পুরসভার ১০, নগাঁও জেলার ২৭ নম্বর নগাঁও পুরসভার ২৬, ২৮ নম্বর রহার ১০, ২৯ নম্বর ধিঙের ১০, ৩০ নম্বর কামপুরের ১০, হোজাই জেলার ৩১ নম্বর হোজাই পুরসভার ১৯, ৩২ নম্বর লংকার ১১, ৩৩ নম্বর লামডিঙের ১৩, ৩৪ নম্বর ডবকার ১০, ধেমাজি জেলার ৩৫ নম্বর ধেমাজি পুরসভার ১০, ৩৬ নম্বর শিলাপথারের ১২, লখিমপুর জেলার ৩৭ নম্বর উত্তর লখিমপুর পুরসভার ২১, ৩৮ নম্বর বিহপুরিয়ার ১০, ৩৯ নম্বর নারায়ণপুরের ১০, ঢকুয়াখানা মহকুমার ৪০ নম্বর ঢকুয়াখানা পুরসভার ১০টি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে ভোট পর্ব।

বিশ্বনাথ জেলার ৪১ নম্বর বিশ্বনাথ পুরসভার ১২টি, ৪২ নম্বর সতিয়ার ১০, গহপুর মহকুমার ৪৩ নম্বর গহপুরের ১০ ওয়ার্ড, শোণিতপুর জেলার ৪৪ নম্বর তেজপুরের ১৯, ৪৫ নম্বর রাঙাপাড়ার ১০, ৪৬ নম্বর ঢেকিয়াজুলির ১০, ৪৭ নম্বর জামুগুড়িহাটের ১০টি ওয়ার্ড, দরং জেলার ৪৮ নম্বর মঙ্গলদৈয়ের ১০, ৪৯ নম্বর খারুপেটিয়ার ১১, ৫০ নম্বর সিপাঝাড়ের ১০, মরিগাঁও জেলার ৫১ নম্বর মরিগাঁও পুরসভার ১১, কামরূপ গ্রামীণ জেলার ৫২ নম্বর পলাশবাড়ির ১০, ৫৩ নম্বর উত্তর গুয়াহাটির ১০, নলবাড়ি জেলার ৫৫ নম্বর নসবাড়ির ১৭, ৫৬ নম্বর টিহুর ১০টি ওয়ার্ডে নির্বাচন হবে।

এছাড়া, বরপেটা জেলার ৫৭ নম্বর বরপেটা পুরসভার ২২, ৫৮ নম্বর বরপেটারোডের ১০, ৫৯ নম্বর হাউলির ১০, ৬০ নম্বর সর্থেবাড়ির ১০, ৬১ নম্বর সরভোগের ১০, বজালি জেলার ৬২ নম্বর পাঠশালা, ৬৩ নম্বর পাসারকুচির ১০, বঙাইগাঁও জেলার ৬৪ নম্বর বঙাইগাঁও পুরসভার ২৫, উত্তর শালমারা মহকুমার ৬৫ নম্বর অভয়াপুরির ১১, ধুবড়ি জেলার ৬৬ নম্বর ধুবড়ি পুরসভার ১৬, ৬৭ নম্বর গৌরীপুরের ১৩, ৬৮ নম্বর গোলকগঞ্জের ১০, বিলাসীপাড়া মহকুমার ৬৯ নম্বর চাপরের ১০, ৭০ নম্বর বিলাসীপাড়ার ১৪, ৭১ নম্বর সাপটগ্রামের ১০, গোয়ালপাড়া জেলার ৭২ নম্বর গোয়ালপাড়ার ১৯, ৭৩ নম্বর লক্ষ্মীপুর পুরসভার ১০ ওয়ার্ডে ৬ মার্চ ভোটগ্রহণ হবে।

এভাবে কাছাড় জেলার ৭৪ নম্বর সোনাই পুরসভার ১১, লক্ষ্মীপুর মহকুমা সদরে ৭৫ নম্বর লক্ষ্মীপুর পুরসভার ১০, হাইলাকান্দি জেলার ৭৬ নম্বর হাইলাকান্দি পুরসভার ১৬, ৭৭ নম্বর লালা পুরসভার ১০, করিমগঞ্জ জেলার ৭৮ নম্বর করিমগঞ্জ পুরসভার ২৭, ৭৯ নম্বর বদরপুরের ১১ এবং ৮০ নম্বর রামকৃষ্ণনগর পুরসভার ১০টি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে নির্বাচন।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top