News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • যোগীরাজ শেষ হলে বিজেপি দেশ থেকে শেষ হবে, দাবি মমতার
Image

যোগীরাজ শেষ হলে বিজেপি দেশ থেকে শেষ হবে, দাবি মমতার

লখনউ, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : “যোগীরাজ শেষ হলে বিজেপি দেশ থেকে শেষ হবে।’’ মঙ্গলবার উত্তরপ্রদেশের লখনউয়ে গিয়ে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে নন্দীগ্রামের তেখালির মাঠে প্রচারসভা করে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ বার সোমবার লখনউয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে পাশে নিয়ে ভার্চুয়াল সভা থেকে পাল্টা খড়্গহস্ত হয়ে যোগী সরকারকে তুলোধনা করলেন মমতা।

করোনা কালে উত্তরপ্রদেশের স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশা নিয়ে মমতা তোপ দাগেন মমতা। উন্নাও, হাথরসে মহিলাদের উপর ঘটে যাওয়া নির্যাতনের ও পরিবারের উপর ‘সরকারি অত্যাচার’-এর অভিযোগ তুলেও সরব হন তিনি। মমতা বলেন, ‘‘কী হয়েছিল হাতরসে? কী হয়েছিল উন্নাওতে? সেখানে গরিব মেয়ের ওপর নির্যাতন করে মারা হয়েছিল। এখনও তাঁরা বিচার পাননি, কেন? যোগীজির রাজত্বে কি মহিলারা বিচার পান না?’’

মমতা প্রশ্ন তোলেন, ‘‘যোগীজির আমলে কি মহিলারা সম্মান পেয়েছেন?’’ তার উত্তরে মমতা নিজেই বলেন, ‘‘আপনারা উত্তরপ্রদেশের মা-বোনেরা এ বার অখিলেশকে সমর্থন করে সরকার বদল করুন। আপনারা সম্মান পাবেন। আমি কথা দিয়ে যাচ্ছি। অখিলেশ আপনাদের জন্য কাজ করবে।“ করোনাকালে উত্তরপ্রদেশের বিভিন্ন শহর-লাগোয়া নদী থেকে বাংলার সীমানায় ভেসে আসা লাশ নিয়েও খোঁটা দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উত্তরপ্রদেশের কোভিড সংক্রমণে যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের লাশ সৎকার না করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। যোগীজির সরকার মানুষের মৃতদেহের সৎকার পর্যন্ত করেনি। সেই সব লাশ নদীতে ভাসিয়ে দিয়ে দায় সেরেছিল।’’ তিনি আরও বলেন, ‘‘উত্তরপ্রদেশ থেকে লাশ ভেসে এসেছিল বাংলার নদীতে। বাংলার সরকার সেই সব লাশের সৎকার করেছে পূর্ণ মর্যাদায়। আমরা কারও অমর্যাদা করি না।’’

Releated Posts

উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে গড়ে উঠছে নিউ জলপাইগুড়ি স্টেশন

গুয়াহাটি, ৩০ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনকে আরও আধুনিক করে…

ByByNews Desk Aug 30, 2026

নুন কুনের কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় সাহসী উদ্ধার অভিযান, প্রাণ বাঁচাল সেনার এভিয়েশন দল

শ্রীনগর, ৩০ আগস্ট (আইএএনএস): নুন কুন পর্বতশ্রেণির কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সফলভাবে এক ব্যক্তিকে উদ্ধার…

ByByNews Desk Aug 30, 2026

টিএমসিপি-র সমাবেশে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ অধিকারীর

কলকাতা, ২৯ আগস্ট (আইএএনএস): তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 29, 2026

দুর্গাপুজোয় মাংস বিক্রি নিয়ে ভিএইচপির ‘নির্দেশিকা’, বাংলায় শুরু রাজনৈতিক বিতর্ক

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উদযাপন নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর জারি করা একগুচ্ছ ‘নির্দেশিকা’ ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top