News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief : বিশ্রামগঞ্জ থানার নাকের ডগায় চুরি, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

Thief : বিশ্রামগঞ্জ থানার নাকের ডগায় চুরি, পুলিশের ভূমিকায় ক্ষোভ

বিশ্রামগঞ্জ, ৮ ফেব্রুয়ারি : বিশ্রামগঞ্জ থানার নাকের ডগায় একটি দোকানে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।


ঘটনার বিবরণে জানা যায়, বিশ্রামগঞ্জ থানা সংলগ্ন এলাকার একটি রাবার সিট বিক্রয় কেন্দ্রের এর দোকানে দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে প্রচুর পরিমাণ  জিনিসপত্র এবং একটি বাইসাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে ঘটনা প্রত্যক্ষ করেন দোকানের মালিক। সঙ্গে সঙ্গে বিষয়টি বিশ্রামগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া মালপত্র উদ্ধারের কোনো সংবাদ নেই।


নাইট কারফিউ চলাকালে বিশ্রামগঞ্জ থানার নাকের ডগায় এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বাজারে রাত্রিকালীন পুলিশি ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।

Releated Posts

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

পশ্চিমবঙ্গে অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন

আগরতলা, ২ মে : ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণনা প্রক্রিয়ায় সহায়তার জন্য ১৬৫…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top