News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Roadblock : জমি অধিগ্রহণের টাকা চেয়ে পথ অবরোধ আমবাসায়
Image

Roadblock : জমি অধিগ্রহণের টাকা চেয়ে পথ অবরোধ আমবাসায়

আমবাসা, ৮ ফেব্রুয়ারি : ধলাই জেলার আমবাসা গন্ডাছড়া সড়কের জগন্নাথপুরে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় জনগণ। জানা গেছে, বিদ্যুৎ লাইন সমপ্রসারণের জন্য টাওয়ার লাইনের কাজ করা হচ্ছে। টাওয়ার লাইনের কাজ করার জন্য অনেকের জমি অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণ করে ইতিমধ্যেই টাওয়ার লাইন কাজও সম্প্রসারণ শুরু হয়ে গেছে। কিন্তু অনেকেই এখনো পর্যন্ত জমি অধিগ্রহণ বাবদ টাকা পাননি। বেশ কিছু পরিবারের মূল্যবান গাছপালা কেটে ফেলা হয়েছে এবং ওই জায়গা দিয়ে লাইন টানা হয়েছে।


কথা ছিল যেসব পরিবারের জমি অধিগ্রহণ করা হয়েছে সেই সব পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্ত টাওয়ার লাইন সম্প্রসারণ করা শুরু হলেও যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের অনেককেই এখনো পর্যন্ত ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে স্থানীয় জনগণ আমবাসা গন্ডাছড়া সড়কের জগন্নাথপুরে মঙ্গলবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। বিক্ষোভ প্রদর্শনের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে যান। বিক্ষুব্ধ জনগণের সঙ্গে তারা কথা বলেন। অবিলম্বে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত  ব্যবস্থা গ্রহণের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে আপাতত তারা অবরোধ প্রত্যাহার করে নেন। প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণের টাকা অবিলম্বে ফিরিয়ে দেওয়া না হলে তারা কাজ বন্ধ করে দেবেন এবং আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top