News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Budget : কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরোধিতায় পাঁচটি বামপন্থী সংগঠনের বিক্ষোভ
Image

Budget : কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরোধিতায় পাঁচটি বামপন্থী সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ৮ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকারের বাজেটের তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে পাঁচটি বামপন্থী সংগঠনের যৌথ উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়। প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন নারীনেত্রী রমা দাস সহ অন্যান্যরা।


নারীনেত্রী রমা দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন কেন্দ্রীয় সরকার যে বাজেট প্রস্তাব পেশ করেছে তা গরিব মানুষের স্বার্থ বিরোধী। কর্পোরেট দুনিয়ার স্বার্থ রক্ষা করতেই এ ধরনের কর্পোরেট তোষণকারী বাজেট পেশ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এই কর্পোরেট তোষণকারী বাজেট প্রস্তাব পেশ করার পর থেকেই দেশের অর্থনীতিতে মারাত্মক অধঃপতন ঘটেছে বলেও তিনি দাবি করেন। কেন্দ্রীয় সরকারের এই গরীব বিরোধী বাজেটের প্রতিবাদে রাজ্যজুড়ে এবং দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য সবকটি বামপন্থী সংগঠনসহ সর্বস্তরের জনগণের প্রতি তিনি আহ্বান জানান।


তিনি আরো বলেন, এই বাজেটে নারীদের স্বার্থ সুরক্ষা এবং নারী নির্যাতনের মতো ভয়ঙ্কর প্রবনতার বিরুদ্ধে বাজেটে কোন সংস্থান রাখা হয়নি। একদিকে জনগণের পেটে লাথি মারার প্রচেষ্টা অন্যদিকে নারীদের স্বাস্থ্য সুরক্ষার কোন ব্যবস্থা না করায় কেন্দ্রীয় বাজেট এর তীব্র সমালোচনা করেন তিনি।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top