News Flash

  • Home
  • দেশ
  • চলতি মাসের শেষেই আনলক হচ্ছে মুম্বই, সুখবর দিলেন কিশোরী পেডনেকর
Image

চলতি মাসের শেষেই আনলক হচ্ছে মুম্বই, সুখবর দিলেন কিশোরী পেডনেকর

মুম্বই, ৮ ফেব্রুয়ারি (হি.স.): চলতি মাসের শেষেই আনলক হচ্ছে বাণিজ্যনগরী মুম্বই। মঙ্গলবার মুম্বইবাসীকে এই সুখবর দিলেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর। একইসঙ্গে তিনি সকলের কাছে আহ্বান জানিয়েছেন, সর্বদা মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলুন। মুম্বইয়ে এখন করোনার সংক্ৰমণ আগের তুলনায় অনেকটাই কমেছে। মৃত্যুর সংখ্যাও নিয়ন্ত্রণে।

মঙ্গলবার মুম্বইয়ের মেয়র জানিয়েছেন, “মুম্বইবাসীদের জন্য সুখবর। এই মাসের শেষের দিকে মুম্বই খুলে দেওয়া হবে। আমরা আমাদের মন তৈরি করেছি, কিন্তু মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব পালন করা অপরিহার্য।” অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষেই স্বাভাবিক ছন্দে ফিরতে চলছে দেশের বাণিজ্যনগরী।

Releated Posts

পাঞ্জাবের রাজনীতিতে আত্মপ্রকাশ জেডি(ইউ)-র, বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা

চণ্ডীগড়, ৪ জুলাই (আইএএনএস): বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) বা জেডি(ইউ) পাঞ্জাবের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে…

ByByNews Desk Jul 4, 2026

মধ্যপ্রদেশে প্রথম সরকারি সফরে ইন্দোরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ভোপাল, ৪ জুলাই (আইএএনএস): দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে পৌঁছালেন মুখ্য নির্বাচন কমিশনার…

ByByNews Desk Jul 4, 2026

পাচপদরা রিফাইনারি উদ্বোধন ঘিরে বিজেপি-কংগ্রেসের কৃতিত্বের লড়াই, মোদীর অভিযোগের জবাবে গেহলট

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের বালোতরা জেলার পাচপদরা রিফাইনারির উদ্বোধনকে ঘিরে শনিবার ফের রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 4, 2026

উত্তরপ্রদেশে আবারও ফুটবে পদ্ম, বিধানসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন মানুষ: লখনউয়ে নীতিন নবীন

লখনউ, ৪ জুলাই (আইএএনএস): আগামী বছর অনুষ্ঠিত হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ফের ভারতীয় জনতা পার্টিকেই…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top