News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Deputation : রাজ্যব্যাপী জেলা শিক্ষা আধিকারিকদের কাছে চাকুরিচ্যুত শিক্ষকদের ডেপুটেশন
Image

Deputation : রাজ্যব্যাপী জেলা শিক্ষা আধিকারিকদের কাছে চাকুরিচ্যুত শিক্ষকদের ডেপুটেশন

আগরতলা, ৮ ফেব্রুয়ারি : চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে পশ্চিম জেলা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতে জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।


আগরতলায় পশ্চিম জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষক নেতা  কমল দেব বলেন, ষড়যন্ত্র করে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত দপ্তর তাদেরকে ব্যক্তিগতভাবে টার্মিনেশন লেটার দিতে পারেনি। তিনি দাবি করেন, কেন্দ্র থেকে তাদের জন্য বেতনের টাকা নিয়মিত আনা হচ্ছে। অথচ তাদেরকে চাকুরিতে যোগ দিতে দেওয়া হচ্ছে না। এ ধরনের ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক নেতা।


তিনি বলেন, বিগত এক মাস ধরে তারা বাড়িতে বসে রয়েছেন। তাদের পরিবার অসহায় হয়ে পড়েছে। প্রত্যেকের পরিবারে আর্থিক অনটন চরম আকার ধারণ করেছে। অভাব-অনটনে ছেলেমেয়েদের পড়াশোনার খরচ যোগানোর সম্ভব হচ্ছে না। বৃদ্ধ মা-বাবা এবং স্ত্রীর ভরণপোষণ দেওয়া যাচ্ছে না। অনেকেই অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় বাড়িতে পরে রয়েছেন। এখন পর্যন্ত ১২৬জন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। রাজ্য সরকার আর কত শিক্ষকের মৃত্যু মিছিল দেখতে চায় সেই প্রশ্ন তুলেছেন তিনি। অবিলম্বে তাদেরকে চাকুরিতে যোগ দেওয়ার সুযোগ দিতে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


গোমতী জেলার উদয়পুর ও শিক্ষা আধিকারিকের কাছে চাকুরিচ্যুত শিক্ষকদের পক্ষ থেকে একই দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় বলে খবর মিলেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top