News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভেদাভেদ করে না বিজেপি, স্বজনপ্রীতি ও তোষণের কোনও স্থান নেই : প্রধানমন্ত্রী
Image

ভেদাভেদ করে না বিজেপি, স্বজনপ্রীতি ও তোষণের কোনও স্থান নেই : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় জনতা পার্টি কোনও ভেদাভেদ করে না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস-এই মন্ত্র পাথেয় করে এগিয়ে চলছে বিজেপি। বিজেপির সরকারে স্বজনপ্রীতি ও তোষণের কোনও স্থান নেই। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উত্তর প্রদেশের বিজনৌর, মোরাদাবাদ ও আমরোহার ভোটদাতাদের সঙ্গে বার্তালাপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সশরীরে বিজনৌর যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেখানে যেতে পারেননি। ভোটদাতাদের সঙ্গে কথা বলার সময় শুরুতেই ক্ষমা চেয়েছেন মোদী। বলেছেন, “প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। নির্বাচন কমিশনের কিছু শিথিলতার পর, সশরীরে বিজনৌর থেকে প্রচারাভিযান শুরু করব ভেবেছিলাম, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে যেতে পারলাম না।”

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “রাজ্যের প্রতিটি ব্যক্তিকে নিজের পরিবার মনে করে বিজেপি। আমাদের মন্ত্র হল-সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস। তাই বিজেপির সরকারে স্বজনপ্রীতি ও তোষণের কোনও স্থান নেই।” বিজেপি কোনও ভেদাভেদ করে না, এই দাবি করে প্রধানমন্ত্রী বলেছেন, “প্রতিটি দরিদ্র মানুষ যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নিজস্ব ঘর পান, তখন তাঁর জাত, ধর্ম অথবা তাঁর এলাকা দেখা হয় না। উজ্জ্বলা স্কিম থেকে যখন গ্যাস কানেকশন পান, তখন মা-বোনদের কাছ থেকে জাত জানতে চাওয়া হয় না।” যোগী আদিত্যনাথ সরকারের ভূয়সী প্রশংসা করে মোদী বলেছেন, “উন্নয়ন যাতে নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ না থাকে বিগত ৫ বছর ধরে সেই প্রচেষ্টা করেছে যোগীজির সরকার। এই ভাবনার সঙ্গে আমাদের সরকার মোরাদাবাদ, বিজনৌর ও আমরোহার মতো শহরেও যোগাযোগ বাড়িয়েছে। আমাদের সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানকার ব্যবসায়ী, উদ্যোক্তা, কৃষকদের সমস্ত ধরনের সহযোগিতা করা হচ্ছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ছোট উদ্যোক্তাদের সাহায্য করার জন্য দিনরাত প্ররিশ্রম করছে যোগীজির সরকার। যাতে বিজনৌর, মোরাদাবাদ এবং আমরোহার যুবকদের সামনে সুযোগের অভাব না হয়। এটাই আমাদের অগ্রাধিকার। কেন্দ্রীয় সরকার এবং উত্তর প্রদেশের বিজেপি সরকার আমাদের কৃষক ভাইদের সম্মান ও তাঁদের অধিকার ফিরে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিগত পাঁচ বছরে আখ চাষিদের দেড় লক্ষ কোটি টাকার বেশি দেওয়া হয়েছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আপনাদের এখন যাঁরা বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাঁদের অবশ্যই প্রশ্ন করুন, যখন তাঁদের সরকার ছিল তখন তাঁরা এই এলাকায়, আপনাদের গ্রামে কতটা বিদ্যুৎ দিত?….এই নির্বাচনে অন্য কিছু দেখার দরকার নেই, শুধু পদ্মের ছাপ দেখতে হবে, শুধু বিজেপিকেই দেখতে হবে। বিজেপি এলেই সুরক্ষিত থাকবেন।”

Releated Posts

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top