News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিবাজি পার্ক থেকে লতা মঙ্গেশকরের অস্থিভস্ম সংগ্রহ করল পরিবার
Image

শিবাজি পার্ক থেকে লতা মঙ্গেশকরের অস্থিভস্ম সংগ্রহ করল পরিবার

মুম্বই, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : প্রয়াত সুরসম্র্রাজ্ঞী লতা মঙ্গেশকরের চিতাভস্ম তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হল। সোমবার সকালে মুম্বইয়ের শিবাজি পার্ক থেকে কিংবদন্তি সংগীত শিল্পীর চিতাভস্ম সংগ্রহ করেন তাঁর ভাইপো আদিনাথ মঙ্গেশকর। রবিবার সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিবাজি পার্কে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়।

সহকারী পুর কমিশনার কিরণ দিঘাবকর জানিয়েছেন, প্রয়াত শিল্পীর ভাই সুরকার হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে আদিনাথের হাতে অস্থি কলস হস্তান্তর করা হয়েছে। চিতাভস্ম কোথায় ভাসানো হবে, পরিবারের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জীবনাবসান হয় প্রবীণা শিল্পীর। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যেই নিউমোনিয়া ধরা পড়ে। শেষ পর্যন্ত মাল্টি অরগ্যান ফেলিওরে তিনি মারা যান। শিল্পীর শেষকৃত্যে রবিবার সন্ধ্যায় শিবাজি পার্কে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার থেকেই দু’দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গোটা দেশে জাতীয় পতাকাও দু’দিন অর্ধনমিত থাকবে। লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাজ্ঞাপনে সোমবার সংসদের দুই কক্ষের অধিবেশন এক ঘণ্টার জন্য মুলতুবি হয়ে যায়।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top