News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সুদীপ ও আশীষ সহ পাঁচ বিজেপি বিধায়ক কাল যোগ দেবেন কংগ্রেসে
Image

সুদীপ ও আশীষ সহ পাঁচ বিজেপি বিধায়ক কাল যোগ দেবেন কংগ্রেসে

আগরতলা, ৭ ফেব্রুয়ারি (হি. স.) : বিধায়ক পদে পদত্যাগ দিয়েই দিল্লি ছুটে গেছেন সুদীপ রায় বর্মণ ও আশীষ কুমার সাহা। সাথে গেছেন বিধায়ক দীবা চন্দ্র রাঙ্খল, বিধায়ক বুর্বু মোহন ত্রিপুরা এবং বিধায়ক ডা: অতুল দেব্বর্মা। সম্ভবত, পাঁচ জনই আগামীকাল কংগ্রেসে যোগ দিচ্ছেন। সুদীপ রায় বর্মণ এবং আশীষ কুমার সাহার কংগ্রেসে যোগদান পাকা।


এ-বিষয়ে প্রদেশ সভাপতি বীরজিত সিনহা জানিয়েছেন, এখন আমি দিল্লিতে রয়েছি। আগামীকাল সুদীপ বাবুদের কংগ্রেসে যোগদানে উপস্থিত থাকতে গিয়েছি। তিনি জানান, সুদীপ রায় বর্মণ এবং আশীষ কুমার সাহা সহ আরও তিনজন বিজেপি বিধায়ক কংগ্রেসে যোগ দিচ্ছেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেবেন রাহুল গান্ধী।


তবে, রাহুল গান্ধীর আগামীকালের যোগদান কর্মসূচিতে উপস্থিত থাকার সম্ভাবনা কম। কারণ, তিনি পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্ভবত, কংগ্রেসের পর্যবেক্ষক ডা: অজয় কুমার তাঁদের দলে বরণ করে নেবেন।

Releated Posts

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top