News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Body : বিলোনীয়ায় ভবঘুরে মহিলার মৃতদেহ উদ্ধার
Image

Dead Body : বিলোনীয়ায় ভবঘুরে মহিলার মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৬ ফেব্রুয়ারী৷৷  রবিবার সকালে উদ্ধার  এক ভবঘুরে মহিলার মৃত দেহ৷ নাম , ঠিকানা জানা না গেলেও রসনা মা নামে পরিচিত সকলের কাছে৷ ভবঘুরে মহিলার মৃতদেহ উদ্ধার করা হয় বিলোনিয়া থানাধীন চিত্তামারা পুরাতন বাজার সংলগ্ণ এলাকায়৷   বিলোনিয়া মহিলা থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে ভবঘুরে মহিলার মৃতদেহ বিলোনিয়া হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ কিভাবে, কখন ভবঘুরে মহিলার মৃত্য হয়েছে তা স্পষ্টভাবে কেউ কিছু বলতে না পারলেও অনেকের অনুমান শনিবার রাতে কোন বাইক বা গাড়ি ধাক্কায় ছিটকে পরে মৃত্যু হয় এই ভবঘুরে মহিলার৷ এছাড়া ভবঘুরে মহিলার মৃতদেহে রয়েছে আঘাতের চিহ্ণ৷ পাশাপাশি  মৃতদেহ যে রাস্তা থেকে উদ্ধার করা হয় সেইখানে রক্তের ছাপও পাওয়া যায়৷ কিভাবে মৃত্যু হয়েছে এই ভবঘুরে মহিলার সবকিছু মিলিয়ে এক অজানা রহস্য তৈরি হয়েছে৷ যাই হোক পরিচয় হীন ভবঘুরে মহিলার মৃত দেহ ময়না তদন্তও হবে সৎকারও করা হবে৷

Releated Posts

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026

জাতীয় মঞ্চে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন ধর্মনগরের বর্ষা দাস, জিতলেন ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর খেতাব

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ আগস্ট: জাতীয় স্তরের সৌন্দর্য ও ব্যক্তিত্ব প্রতিযোগিতা ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এ ত্রিপুরার একমাত্র প্রতিনিধি…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top