News Flash

  • Home
  • দেশ
  • Election Commission : জনসভায় ছাড়, ভোটপ্রচারের বিধিনিষেধ আরও শিথিল করল নির্বাচন কমিশন
Image

Election Commission : জনসভায় ছাড়, ভোটপ্রচারের বিধিনিষেধ আরও শিথিল করল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : করোনা আবহে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। কিন্তু ভোটের জন্য যেন মহামারীর চরম আকার না নেয়, তাই আগেভাগে সতর্ক নির্বাচন কমিশন। পদযাত্রা, ব়্যালি-সহ একাধিক প্রচারসভার উপর বিধিনিষেধ চাপানো হয়েছিল। পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে শিথিল করা হচ্ছে সেই বিধিনিষেধ। রবিবার বিধিনিষেধে আরও একদফা শিথিল করল নির্বাচন কমিশন।

এদিন সাংবাদিক বৈঠক করে কমিশন জানিয়েছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড. গোয়া, পাঞ্জাব, মণিপুরের বিধানসভা ভোটের প্রচারসভায় আরও বেশি সংখ্যক মানুষ অংশ নিতে পারবে। স্টেডিয়াম বা কোনও হলের মোট আসন সংখ্যার ৫০ শতাংশ দর্শক প্রচারে অংশ নিতে পারবেন। আর খোলা জায়গায় যত লোক ধরে সর্বোচ্চ তার ৩০ শতাংশ দর্শক অংশ নিয়ে জনসভা হতে পারে। সেক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখা আবশ্যক। তবে পদযাত্রা, বাইক-সাইকেল ব়্যালি, শোভাযাত্রা কিংবা রোড শোয়ে নিষেধাজ্ঞা বহালই রইল।
এদিন কমিশন আরও জানিয়েছে, ভোটপ্রচারের সময়সীমা বৃদ্ধি করা হয়নি। সকাল ৮ টা থেকে রাত ৮টার মধ্যে সেরে ফেলতে হবে প্রচার। বাড়ি-বাড়ি গিয়ে প্রচারের ক্ষেত্রেও লোকসংখ্যা বাড়ানোর ছাড়পত্র দেওয়া হয়নি। আগের মতোই ২০ জন বাড়ি-বাড়ি গিয়ে ভোটপ্রচার করতে পারবেন।

পাঁচ রাজ্যের নির্বাচনে ভোট প্রক্রিয়ায় কোভিডবিধি নিয়ে বলার শুরুতেই মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র বলেন, বিজয় মিছিলও করা যাবে না। জয়ী প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ ২ জন থাকতে পারবেন। ভোটের ডিউটিতে থাকা কর্মীরা দুটি করে ডোজ পাবেন। যাঁরা যাঁরা যোগ্য তাঁরা প্রিকশন ডোজও পাবেন।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top