News Flash

  • Home
  • দেশ
  • Covid19 : দেশের কোভিড গ্রাফে স্বস্তি, গত ২৪ ঘণ্টায় খানিকটা কমল সংক্রমণ ও মৃত্যু
Image

Covid19 : দেশের কোভিড গ্রাফে স্বস্তি, গত ২৪ ঘণ্টায় খানিকটা কমল সংক্রমণ ও মৃত্যু

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : ধীরে ধীরে করোনা থেকে সুস্থ হচ্ছে দেশ।টিকাকরণ ও বিধি নিষেধ ও সচেতনতার সুফল মিলছে। আগের দিনের তুলনায় অনেকটা কমেছে সংক্রমণ। সেই সঙ্গে কমেছে মৃত্যুও। যা নিঃসন্দেহে সামান্য হলেও স্বস্তি দিয়েছে দেশবাসীকে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন। যা গতকালের তুলনায় যা অনেকটা কম। স্বস্তি দিয়ে কমল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১২ লক্ষ ২৫ হাজার ০১১। নিম্নমুখী দৈনিক পজিটিভিটি রেটও। এই মুহূর্তে ভারতে ৭.৪২ শতাংশ করোনা পজিটিভ রেট। তবে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টাতেই যেমন মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮৬৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১ হাজার ৯৭৯ জন।


তবে তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা কাটিয়ে উঠলেও এখনও যে এই ভাইরাসের দাপট কমেনি, তা বলাই বাহুল্য। তবে এরই মধ্যে আশার আলো দেখাচ্ছেন করোনাজয়ীরা। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২ লক্ষ ১৩ হাজার ২৪৬ জন। সুস্থতার হার ৯৫.৯১ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬৯.৪৬ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১৪ লক্ষের ৪৮ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top