News Flash

  • Home
  • দিনের খবর
  • Cremated : শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে লতা মঙ্গেশকরের
Image

Cremated : শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে লতা মঙ্গেশকরের

মু্ম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকাহত গোটা দেশ। রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা গিয়েছেন সুর সম্রাজ্ঞী।আজ সন্ধে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ পরিবারের তরফে জানানো হয়েছে, সন্ধে সাড়ে ৬টায় মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য হবে। দুপুর সাড়ে ১২টায় লতা মঙ্গেশকরের দেহ তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা।

লতা মঙ্গেশকরের মৃত্যুতে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কেন্দ্র। দু’দিন ধরে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। প্রয়াত সঙ্গীত শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেই এই সিদ্ধান্ত কেন্দ্রের। রাষ্ট্রীয় শোক চলাকালীন সরকারি কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। ২৭ দিন ধরে করোনার সঙ্গে লড়াই করেছেন তিনি। সঙ্গে ছিল ফুসফুসের সংক্রমণ। কিছুদিন আগেই সঙ্গীত শিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হয়।কিন্তু শনিবার আবারও স্বাস্থ্যের অবনতি হয়৷ ফের তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ৯২ বছর বয়সে চলে গেলেন লতা।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top