News Flash

  • Home
  • দেশ
  • Mourned : ‘তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ ছিলাম’, লতার মৃত্যুতে শোকপ্রকাশ মমতার
Image

Mourned : ‘তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ ছিলাম’, লতার মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

কলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কণ্ঠে মুগ্ধ হওয়া মানুষের সংখ্যা খুঁজে পাওয়া কঠিন। তেমনই তাঁর কণ্ঠের অনুরাগী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করে সেই কথাই বলেন বাংলার মুখ্যমন্ত্রী।

বাংলার ও পূর্ব ভারতের প্রতি লতা মঙ্গেশকরের ভালোবাসা অনস্বীকার্য। বাংলা ও শিল্পীদের প্রতি লতা মঙ্গেশকরের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে সমস্ত ভক্ত এবং অনুগামীদের মতো, আমিও তার কণ্ঠস্বরে মুগ্ধ হয়েছিলাম। কৃতজ্ঞ বোধ করেছিলাম এটা দেখে যে তাঁর কাছে বাংলা এবং পূর্বের শিল্পীরা খুব প্রিয় ছিল।’
মমতা, লতার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘আমি ভারতের নাইটিঙ্গেলের মৃত্যুতে আমি গভীর দুঃখ প্রকাশ করছি। ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার হৃদয়গ্রাহী শ্রদ্ধা জানাই।’

মুখ্যমন্ত্রীর মত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ বিভিন্ন জগতের বিভিন্ন মানুষ শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। পাশাপাশি স্মৃতিচারণও করেছেন। ২৮ দিন ধরে করোনার সঙ্গে লড়াই করেছেন তিনি হাসপাতালের বেডে। সঙ্গে ছিল ফুসফুসে সংক্রমণও। চিকিৎসকরা জানিয়েছেন, মাল্টি অর্গান ফেলিওয়ের ফলেই তাঁর মৃত্যু হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top