News Flash

  • Home
  • ত্রিপুরা
  • MLA Krishnadhan Das : দল ছাড়ছেন না, জানালেন বিজেপি বিধায়ক কৃষ্ণধন দাস
Image

MLA Krishnadhan Das : দল ছাড়ছেন না, জানালেন বিজেপি বিধায়ক কৃষ্ণধন দাস

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ সম্প্রতি বামুটিয়া কেন্দ্রের বিধায়ক কৃষ্ণধন দাস দল ছাড়ছেন এই ধরনের প্রচারকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন বিধায়ক কৃষ্ণ ধন দাস৷ নিজ বাড়িতে আহত সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন বিধায়ক৷ সম্প্রতি বিজেপি দলের বেশকিছু বিধায়ক দল ছাড়ছেন এই ধরনের প্রচার ইতিমধ্যে বাজার গরম করে রেখেছে৷ এরইমধ্যে নতুন নামের সংযোজন বামুটিয়া কেন্দ্রের বিধায়ক কৃষ্ণধন দাস৷ এই ধরনের প্রচার সামনে আসার পর শুক্রবার বিধায়ক তার নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করেন৷ তিনি দাবি করেন এই ধরনের প্রচারের কোন বাস্তব ভিত্তি নেই৷ এই ধরনের প্রচার করার আগে এবং পরে প্রচার কারীরা উনার সাথে কোনো ধরনের যোগাযোগ করেননি বলেও অভিযোগ আনেন বিধায়ক কৃষ্ণ ধন দাস৷ তিনি আরো বলেন দল এবং সরকার ওনাকে যথেষ্ট সম্মান ও গুরুত্ব দিয়েছে৷ যে পরিবারের কোন ব্যক্তি রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিল না সেই পরিবারের ছেলেকে বিধায়ক হবার সুযোগ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি৷ এই থেকে এটা প্রমাণিত একজন সাধারণ ঘরের মানুষ কেউ রাজনৈতিক আঙ্গিনায় উপরের নিতে পারে ভারতীয় জনতা পার্টি৷ ফলে এই দল ছাড়ার ব্যাপারে যে প্রচার চালানো হচ্ছে তা একেবারেই মনগড়া এবং মিথ্যা বলে দাবি করলেন বিধায়ক কৃষ্ণ দাস৷ এই ধরনের মিথ্যা প্রচার কেউ যাতে বিভ্রান্ত না হয় তারও দাবি করেন বিধায়ক৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top