News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : তেলিয়ামুড়ায় মারুতি ও অটোর মুখোমুখি সংঘর্ষে আহত ৭ জন
Image

Accident : তেলিয়ামুড়ায় মারুতি ও অটোর মুখোমুখি সংঘর্ষে আহত ৭ জন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ ফেব্রুয়ারী৷৷ তেলিয়ামুড়ায় ভয়াবহ যান দুর্ঘটনা৷ মারুতি ও অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৭ জন৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন এলাকায় ১৬ ঘড়িয়া এলাকায় শনিবার৷ ঘটনার বিবরণে প্রকাশ, শনিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল ১৬ ঘড়িয়া এলাকায় টট্ট ০৬ ২৭ ৯০ নম্বরের একটি অটো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মারুতি অলটো গাড়ি৷ এতে আহত হয় ৭ জন যাত্রী৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদের৷ খবর পেয়ে অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা ১৬ ঘরিয়া এলাকা থেকে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দু জনের অবস্থা গুরুতর হওয়াতে সঙ্গে সঙ্গে তাদের রাজধানীর  জিবি হাসপাতালে রেফার করে দেয়৷ অন্য পাঁচজনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷শনিবার ঘটে যাওয়া এই ভয়াবহ যান দুর্ঘটনায় গোটা তেলিয়ামুড়া শহর জুড়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়৷

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top