News Flash

  • Home
  • দেশ
  • Protest : বিজেপি থেকে আসা নেতাকে তৃণমূলের টিকিট, দলে অসন্তোষ, বিক্ষোভ বারাকপুরে
Image

Protest : বিজেপি থেকে আসা নেতাকে তৃণমূলের টিকিট, দলে অসন্তোষ, বিক্ষোভ বারাকপুরে

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : পুরভোটের বিজ্ঞপ্তি জারি হতেই বিভিন্ন এলাকায় প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। আর প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের অন্দরের অসন্তোষ প্রকাশ্যে আসছে। চলছে বিক্ষোভ, অবরোধ। সেরকমই অসন্তোষ দেখা গিয়েছে বারাকপুরে। প্রার্থী তালিকা নিয়ে সন্তুষ্ট না হওয়ায় বারাকপুরে তৃণমূল নেতা নেত্রীদের উপর ক্ষোভ উগরে দিয়েছেন দলের কর্মীসমর্থকরা। সদ্য বিজেপি থেকে আসা নেতাকে টিকিট দেওয়ায় বারাকপুরে রাস্তায় নেমে বিক্ষোভ, অবরোধ করলেন তৃণমূল কর্মী সমর্থকরা।

তাদের অভিযোগ, সম্প্রতি বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি রবীন ভট্টাচার্য তৃণমূলে যোগ দিয়েছেন। দলের অনেক পুরনো নেতা থাকা সত্ত্বেও এবার পুরসভার টিকিট দেওয়া হয়েছে বিজেপি থেকে আসা এই নেতাকে। উত্তর বারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডের থেকে তাকে টিকিট দেওয়া হয়েছে। দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমে অবরোধ, বিক্ষোভ করে প্রতিবাদ করেন তৃণমূল কর্মীরা। তাদের দাবি, কোনওভাবেই রবীন ভট্টাচার্যকে তারা প্রার্থী হিসেবে মেনে নেবেন না। কর্মী সমর্থকরা দীর্ঘক্ষণ ব্যারাকপুরের মনিরামপুর পথ অবরোধ করেন। পরে পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গেও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। অবশেষে বিক্ষোভকারীদের বুঝিয়ে পথ অবরোধ তুলে দেয় পুলিশ।
হিন্দুস্থান সমাচার/সঞ্জয়

Releated Posts

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026

বিমানবাহিনী একাডেমির সমাবর্তন কুচকাওয়াজ পরিদর্শন রাজনাথ সিংহের, ২৩১ ফ্লাইট ক্যাডেট ভারতীয় বায়ুসেনায় কমিশনপ্রাপ্ত

ডুন্ডিগল (তেলঙ্গানা), ১৩ জুন (আইএএনএস): তেলঙ্গানার ডুন্ডিগলে অবস্থিত বিমানবাহিনী একাডেমিতে (এএফএ) শনিবার অনুষ্ঠিত ২১৭তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেডে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top