News Flash

  • Home
  • বিনোদন
  • Lata Mangeshkar : লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার ফের অবনতি, রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে
Image

Lata Mangeshkar : লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার ফের অবনতি, রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে

মুম্বই, ৫ ফেব্রুয়ারি (হি.স.): করোনা-মুক্ত হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। কিন্তু শনিবার সুরসম্রাজ্ঞীর শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। তাঁকে ফের ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। আইসিইউ-তে চিকিৎসাধীন লতার শারীরিক অবস্থার দিকে সর্বদা নজর রাখছেন চিকিৎসকরা।

গত ৯ জানুয়ারি থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন লতা মঙ্গেশকর। শুরুতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, কোভিড ছাড়াও নিউমোনিয়ায় অসুস্থ তিনি। ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন, করোনাকেও হারিয়েছেন। কিন্তু, শনিবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শনিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক (যিনি লতা মঙ্গেশকরের চিকিৎসা করছেন) ডাঃ প্রতীত সামদানি জানিয়েছেন, ”ফের লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তিনি সঙ্কটজনক। ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। এখনও তিনি আইসিইউ-তে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার দিকে সর্বদা নজর রাখা হচ্ছে।”

Releated Posts

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জ্যাকলিনের আবেদন শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর-এর সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির

চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top