News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rajnath Singh : ভারত এখন আর দুর্বল নয়, আমার যা বলি বিশ্ব তা মনযোগ দিয়ে শোনে : রাজনাথ সিং
Image

Rajnath Singh : ভারত এখন আর দুর্বল নয়, আমার যা বলি বিশ্ব তা মনযোগ দিয়ে শোনে : রাজনাথ সিং

বলদেব (উত্তর প্রদেশ), ৫ ফেব্রুয়ারি (হি.স.): ভারত এখন আর দুর্বল নয়, আমরা এখন কিছু বললে গোটা বিশ্ব তা মনযোগ দিয়ে শোনে। উত্তর প্রদেশে ভোটপ্রচারে বললেন প্রতিরক্ষা মন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। শনিবার উত্তর প্রদেশে বলদেব-এ নির্বাচনী প্রচারে রাজনাথ সিং বলেছেন, “বিশ্ব আগে আমাদের কথাকে গুরুত্ব দেয়নি, কিন্তু এখন ভারত আর দুর্বল নয়, আমরা এখন কিছু বললে গোটা বিশ্ব তা মনযোগ দিয়ে শোনে। উরি ও পুলওয়ামার পর, আপনারাই দেখেছেন আমাদের সেনাবাহিনী কীভাবে পাকিস্তানের মাটিতে জঙ্গিদের নিকেশ করেছে। আমরা একটি শক্তিশালী বার্তা দিয়েছি।”

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও আক্রমণ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বলেছেন, “গালওয়ান উপত্যকায় চিন-ভারত সংঘর্ষের বিষয়ে কথা বলেন রাহুল গান্ধী; তিনি যা কিছু পড়েছিলেন তাই বিশ্বাস করেছিলেন। বলেছিলেন মাত্র ৩ জন চিনা জওয়ান মারা গিয়েছিল। আমি স্পষ্ট করতে চাই, অস্ট্রেলিয়ার সংবাদপত্রের মতে, ৩৮-৫০ জন চিনা জওয়ান নিহত হয়েছিল, ২-৪ জন নয়। ভারতীয় সীমান্ত সম্পূর্ণ নিরাপদ।”

Releated Posts

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026

রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী

জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…

ByByNews Desk Jun 16, 2026

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top