News Flash

  • Home
  • দেশ
  • Lok Sabha : প্রাক্তন বিজেপি লোকসভা সাংসদ জঙ্গা রেড্ডি প্রয়াত
Image

Lok Sabha : প্রাক্তন বিজেপি লোকসভা সাংসদ জঙ্গা রেড্ডি প্রয়াত

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : প্রয়াত হলেন দেশের প্রথম দুই বিজেপি সাংসদের অন্যতম চেন্দুপাটলা জঙ্গা রেড্ডি। তাঁর বয়স হয়েছিল ৮৭। পরিবার সূত্রে জানা গিয়েছে বার্ধক্যজনিত কারণে শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

১৯৯৪ সালের লোকসভা নির্বাচনে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের হানমকোন্ডা লোকসভা আসনে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মন্ত্রিসভার সদস্য পি ভি নরসিংহ রাওকে হারিয়েছিলেন তিনি। হেরে যাওয়ায় সে বার প্রথমে রাজীব মন্ত্রিসভায় ঠাঁই পাননি পরবর্তীকালের প্রধানমন্ত্রী নরসিংহ রাও। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সক্রিয় কর্মী জঙ্গা ১৯৬৭-৮৪ তিন দফায় অবিভক্ত অন্ধ্রপ্রদেশের
ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে ১৯৮৪-র লোকসভা ভোটে দেশজোড়া সহানুভূতি হাওয়ায় কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। প্রথমবার লোকসভা ভোটে লড়তে নেমে বিজেপি জিতেছিল মাত্র দু’টি আসনে। অবিভক্ত অন্ধ্রপ্রদেশের হানমকোন্ডার পাশাপাশি গুজরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জেলার মেহসানার লোকসভা আসনে। সে বার মেহসানায় জয়ী বিজেপি নেতা অমৃতলাল কালিদাস পটেল টানা ছ’টি লোকসভা ভোটে জেতেন ওই কেন্দ্র থেকে। কিন্তু জঙ্গার আর সাংসদ হওয়া হয়নি।

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top