News Flash

  • Home
  • দেশ
  • Rahul Gandhi : বর্তমানে একজন রাজা দেশ চালাচ্ছেন, যিনি কারও কথা শোনেন না : রাহুল গান্ধী
Image

Rahul Gandhi : বর্তমানে একজন রাজা দেশ চালাচ্ছেন, যিনি কারও কথা শোনেন না : রাহুল গান্ধী

উধম সিং নগর, ৫ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বললেন, আগে (ইউপিএ আমলে) দেশ চালাতেন একজন প্রধানমন্ত্রী, কিন্তু এখন একজন রাজা দেশ চালাচ্ছেন। যিনি শুধু সিদ্ধান্ত নেন এবং কারও কথা শোনেন না। শনিবার উত্তরাখণ্ডের উধম সিং নগরের নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই এভাবেই আক্রমণ করলেন রাহুল গান্ধী।

এদিন উধম সিং নগরের কিচ্চা মান্ডিতে আয়োজিত নির্বাচনী জনসভায় রাহুল বলেছেন, একজন প্রধানমন্ত্রীর উচিত সকলের জন্য কাজ করা, মানুষের কথা শোনা উচিত….নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী নন, বরং একজন রাজা। প্রায় এক বছর ধরে কৃষকদের উপেক্ষা করেছেন তিনি, কারণ একজন রাজা শ্রমজীবীদের সঙ্গে কথা বলেনও না অথবা শোনেন না। তিনি নিজেই সিদ্ধান্ত নেন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top