News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পর্ষদের টার্ম ওয়ানের ফলাফল ঘোষণা হবে
Image

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পর্ষদের টার্ম ওয়ানের ফলাফল ঘোষণা হবে

আগরতলা, ৪ ফেব্রুয়ারি : ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার টার্ম ওয়ানের ফলাফল ঘোষণা করা হবে। ইতিমধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষের পথে।


ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এ বছর মধ্যশিক্ষা পর্ষদ এই ফলাফল ঘোষণার জন্য যাবতীয় কাজকর্ম চলছে। মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ প্রায় শেষ হয়ে গেছে। উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজও শেষের পথে। ফলাফল ঘোষণার জন্য মধ্যশিক্ষা পর্ষদের যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।


পর্ষদ সভাপতি আরো জানান এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে টার্ম  টু পরীক্ষা গ্রহণ করার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এ বছর থেকেই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা গ্রহণ করার কাজ দুটি টার্মে শুরু করেছে।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top