News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রীদের করোনায় সচেতন করতে বিশিষ্টদের দিয়ে প্রচার চালাচ্ছে কলকাতা মেট্রো
Image

যাত্রীদের করোনায় সচেতন করতে বিশিষ্টদের দিয়ে প্রচার চালাচ্ছে কলকাতা মেট্রো

কলকাতা, ২৪ জানুয়ারি (হি. স.) : করোনাকালে যাত্রীদের সচেতন করতে বিশিষ্টদের দিয়ে প্রচার চালাচ্ছে কলকাতা মেট্রো।

কর্তৃপক্ষ জানাচ্ছে, ফুটবলার ব্যারেটো থেকে শুরু করে ক্রিকেটার অরুণ লাল, লক্ষ্মীরতন শুক্লা, গায়ক কুমার শানু, অমিত কুমার, রূপঙ্কর বাগচী, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া, অভিনেতা দেবশংকর হালদার, পরান বন্দ্যোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ, লেখক পবিত্র সরকার, শ্রীজাতর মতো ২৬ জন সেলিব্রিটি মেট্রো যাত্রীদের সচেতন করতে প্রচার শুরু করেছেন। তাঁদের বক্তব্য ভিডিও আকারে প্রত্যেক মেট্রো স্টেশনে দেখানো হচ্ছে যাতে যাত্রীরা মেট্রো ছাড়ার আগে মুখে মাস্ক পরে নেন। মেট্রোতে উঠেও কোনওভাবেই মাস্ক না খোলেন।

মেট্রোর এক আধিকারিক জানান, মানুষকে ভয় দেখিয়ে মাস্ক পরতে বাধ্য করলে, তাঁরা হয়তো শুধু আরপিএফের সামনে মেট্রো স্টেশনে ঢোকার সময় মুখে মাস্ক পরবেন। ট্রেনে উঠেই খুলে ফেলবেন। কিন্তু সমাজের গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে প্রচার চালালে তা মানুষের মনে অনেক বেশি প্রভাব ফেলবে।প্রসঙ্গত, এই সঙ্গে মাস্কের প্রয়োজনীয়তা বোঝাতে ১৯৮১-তে মুক্তিপ্রাপ্ত, সলিল দত্ত পরিচালিত ‘ওগো বধূ সুন্দরী’ সিনেমার একটি দৃশ্যকে মিম বানিয়ে মেট্রোর তরফে প্রচার চালানো হচ্ছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top