News Flash

  • Home
  • Uncategorized
  • গোয়ায় কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে জেতানো, সাফ কথা অভিষেকের
Image

গোয়ায় কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে জেতানো, সাফ কথা অভিষেকের

পানাজি, ২০ জানুয়ারি (হি.স.) : গোয়ায় কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে জেতানো, এমনটাই দাবি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গোয়ার পানাজিতে সাংবাদিক বৈঠক করার সময়ে একথাই বলেন তিনি।

এদিন চিদম্বরমকে সরাসরি এক হাত নিলেন অভিষেক। তিনি চিদম্বরমের উদ্দেশে বলেন, “আপনি বলছেন, জোট করার জন্য আমরা কোনও কথা দিইনি। আমাদের ভাইস প্রেসিডেন্ট পবন বর্মা আপনার বাড়িতে গিয়েছিলেন ডিসেম্বর মাসে। তার পরেও কংগ্রেস কোনও রকম সাড়া দেয়নি। বরং কংগ্রেস বলে, জোটে আপত্তি নেই আমাদের, জোট আমরা করতে পারি। কিন্তু আমরা একাই বিজেপিকে হারাতে পারি। আপনাদের ১৭ জন বিধায়ক যে জিতেছেন, তার মধ্যে ১৬ জনই দল ছেড়ে চলে গেছেন।”
অভিষেক এদিন দাবি করেন, কংগ্রেস তো দলই রাখতে পারে না, তাহলে তাদের এই দম্ভের কারণ কী। তাছাড়া সবাই জানে, বিজেপির বিরুদ্ধে এদেশের বড় মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন আরও বলেন, “বিজেপিকে হারানোর জন্য আমাদের থেকে বড় উদ্যোগ কেউ নেয়নি। কিন্তু কংগ্রেসের কাছ থেকে আমরা কোনও সাড়া পেলাম না। আমরা বিজেপিকে হারানোর জন্য সমস্ত কংগ্রেস-শাসিত রাজ্যে যাচ্ছি। জোট করতে চাইছি।” তিনি সরাসরি কংগ্রেসের উদ্দেশে বলেন, “ভণ্ডামির একটা সীমা থাকা উচিত।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top