News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতের ভাই বিজয় যোগ দিলেন বিজেপিতে
Image

প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতের ভাই বিজয় যোগ দিলেন বিজেপিতে

দেহরাদুন, ১৯ জানুয়ারি (হি.স.) : বিজেপিতে যোগ দিলেন বিজয় রাওয়াত।বুধবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। বিধানসভা ভোটের মুখে এই যোগদান খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। বিজয় রাওয়াতের দাদা হলেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, যিনি গত বছর ৮ ডিসেম্বর সস্ত্রীক চপার দুর্ঘটনায় প্রাণ হারান।

বিজেপিতে যোগ দেওয়ার আগে এদিনই বিজয় রাওয়াত দেখা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে। তখনই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা ছড়ায়। বিপিন রাওয়াতের মতো বিজয় রাওয়াতও সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি অবসর নেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিজয় রাওয়াত।তাঁদের প্রশ্নের জবাবে বলেন, ‘রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা আমার পছন্দ হয়েছে। তাঁর চিন্তাভাবনার সঙ্গে বিপিন রাওয়াতের ভাবনার সঙ্গে মিল রয়েছে। যদি সুযোগ আগে আমিও উত্তরাখণ্ডের মানুষের জন্য কাজ করতে চাই।’

বিজেপিতে যোগ দিয়ে বিজয় রাওয়াত বলেন, ‘আমার বাবা অবসরের পর বিজেপিতে যোগ দিয়েছিলেন। আজ আমি সেই সুযোগ পেলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনব চিন্তাভাবনা আমাকে অনুপ্রেরণা জোগায়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top